Akshay Kumar - Nora Fatehi Video: অক্ষয়-নোরার 'অশ্লীলতা', চরম কটাক্ষের মুখে আক্কি, দেখুন

আক্কি এবং নোরা যে নাচ করেছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়। তাঁদের ওই নাচকে 'অশ্লীল' বলে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, অক্ষয় কুমারের ছবি চলুক আর না চলুত, তাঁর রোজগার নিয়ে কথা। যেনতেন প্রকারে অক্ষয় শুধু অর্থের পিছনে ছুটে যান বলে কটাক্ষ করেন অনেকে।

Akshay Kumar - Nora Fatehi Video: অক্ষয়-নোরার 'অশ্লীলতা', চরম কটাক্ষের মুখে আক্কি, দেখুন
Akshay Kumar, Nora Fatehi (Photo Credit: Instagram)

মুম্বই, ১০ মার্চ: অল্লু অর্জুন এবং সামান্থা রুথ প্রভুর 'ও আন্তাভা'-য় নেচে চরম কটাক্ষের মুখে পড়লেন অক্ষয় কুমার এবং নোরা ফতেহি। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে গত ৩ মার্চ শো করেন অক্ষয় কুমার এবং নোরা ফতেহি। সেখানেই পুষ্পার তুমুল জনপ্রিয় গান ও আন্তাভায় নাচতে দেখা যায়  অক্ষয় কুমার এবং নোরা ফতেহিকে। আক্কি এবং নোরা যে নাচ করেছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়। তাঁদের ওই নাচকে 'অশ্লীল' বলে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, অক্ষয় কুমারের ছবি চলুক আর না চলুত, তাঁর রোজগার নিয়ে কথা। যেনতেন প্রকারে অক্ষয় শুধু অর্থের পিছনে ছুটে যান বলে কটাক্ষ করেন অনেকে। অক্ষয় এবং নোরা যে নাচ করেছেন, তাতে 'অশ্লীলতা' ছড়ানো হয়েছে বলে ট্রোলের বন্যা শুরু হয়।

আরও পড়ুন: Nora Fatehi: অঙ্গদের সঙ্গে বিচ্ছেদের পর ডিপ্রেশনে নোরা ফতেহি? বলিউডের কাজও বন্ধ করেন অভিনেত্রী

 

View this post on Instagram

 

এদিকে রাম সেতু থেকে শুরু করে রক্ষা বন্ধন কিংবা সেলফি, অক্ষয় কুমারের একের পর এক ছবি মুখ থুবড়ে পডতে শুরু করে। পরপর ছবি মুখ থুবড়ে পড়া নিয়েও এবার জোরদার কটাক্ষ করা হয় বলিউডের খিলাড়ি কুমারকে।

(The above story first appeared on LatestLY on Mar 10, 2023 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).