Akshay Kumar's Nirma Ad Spoofing Marathas: নিরমা-র বিজ্ঞাপনে শিবাজিকে নিয়ে মশকরা, অক্ষয় কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের

মারাঠার গৌরবময় ইতিহাসকে নিয়ে মশকরা করেছেন অক্ষয়। মারাঠা গর্ব ছত্রপতি শিবাজী মহারাজকে অপমান করা হয়েছে। এই জন্যই নিরমা পাউডার বয়কট করতে হবে। অক্ষয় কুমার একইভাবে তো ব্রিটিশদের ও মুঘলদের নিয়েও মশকরা করতে পারতেন। কই করেননি তো। কাপড় কাচার সাবান নিয়ে মারাঠা বীর নাচছেন, এর থেকে বড় অপমান আর কিছু হয় না। অক্ষয়ের উচিত শিবাজী মহারাজকে নিয়ে বিশদে পড়াশোনা করা।

Akshay Kumar's Nirma Ad Spoofing Marathas: নিরমা-র বিজ্ঞাপনে শিবাজিকে নিয়ে মশকরা, অক্ষয় কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের
নিরমা-র বিজ্ঞাপনে অক্ষয় কুমার (Photo Credits: YouTube)

বিতর্ক যেন বলিউডের খিলাড়ি বয়ের পিছু ছাড়ছে না। এই কয়েকদিন আগে পর্যন্ত সিএএ-র সমর্থনে অক্ষয়ের চুপ থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গিয়েছিল। সেই ক্ষোভ এখনও স্তিমিত হয়নি। ফের বিতর্কে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar)। ওয়াশিং পাউডার নিরমা-র বিজ্ঞাপনে (Nirma Ad) তিনি ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে রয়েছেন। ওই অ্যাড ফিল্মে দেখা যাচ্ছে, যুদ্ধ জয় করে ফিরেছেন শিবাজি। সবাইকে জয়ের খুশিতে আনন্দ করার ছাত্রপত্র দেন তিনি। সেই সময় আচমকাই রানিদের একজন  মহারাজের পোশাক নোংরা করে আসার জন্য সামান্য কটাক্ষ করেন। তাঁরা যুদ্ধে জিতেছেন ঠিকই, তবে লড়তে গিয়ে পোশাক একেবারে কাদায় মাখামাখি। তা পরিষ্কার কড়তে গিয়ে রানিদের অবস্থা যে শোচনীয় হবে তাও মনে করিয়ে দেওয়া হয়।

সঙ্গে সঙ্গে মহারাজ বলেন, তাঁর সৈন্যরা যেমন শত্রুদের ধোলাই করতে পারে, তেমনই পোশাকও কাচতে পারে। এরপর ডিরাজেন্ট পাউডার নিরমা-র আগমন। প্রায় নাচতে নাচতে অক্ষয় ও তাঁর সঙ্গী সাথীরা পোশাক একেবারে ঝকঝকে করে ফেলেন। এই রানিরাও খুব খুশি। অ্যাডডি পাবলিশ হতেই মারাঠারা প্রচণ্ড ক্ষেপে গিয়েছে। কেননা তাদের মতে ওই বিজ্ঞাপনে ছত্রপতি শিবাজীকে অপমান করা হয়েছে। তিনি কিনা নেচে নেচে কাপড় পরিষ্কার করছেন। সেই নাচের ভঙ্গি যথেষ্ট অপমানজনক। গোটা ঘটনায় বিরক্ত মারাঠারা অভিনেতা অক্ষয় কুমার ও বিজ্ঞাপনদাতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়ে নিরমাকে বয়কটের ডাক দিয়েছেন। পাশাপাশি বুধবার সকালে মুম্বইয়ের ওরলি থানায় খিলাড়ি কুমারের বিরুদ্ধে অভিযোগও দায়ের।

অভিযোগের বয়ানে স্পষ্টই বলা হয়েছে ওই বিজ্ঞাপনে মারাঠার গৌরবময় ইতিহাসকে নিয়ে মশকরা করেছেন অক্ষয়। মারাঠা গর্ব ছত্রপতি শিবাজী মহারাজকে অপমান করা হয়েছে। এই জন্যই নিরমা পাউডার বয়কট করতে হবে। অক্ষয় কুমার একইভাবে তো ব্রিটিশদের ও মুঘলদের নিয়েও মশকরা করতে পারতেন। কই করেননি তো। কাপড় কাচার সাবান নিয়ে মারাঠা বীর নাচছেন, এর থেকে বড় অপমান আর কিছু হয় না। অক্ষয়ের উচিত শিবাজী মহারাজকে নিয়ে বিশদে পড়াশোনা করা। এই বয়কট ও সমালোচনার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বিজ্ঞাপন সংস্থা ও অভিনেতা কারোর তরফেই কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি।

(The above story first appeared on LatestLY on Jan 08, 2020 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).