Aditya Narayan: অনুষ্ঠানের মাঝে মেজাজ হারালেন আদিত্য, অনুরাগীর মোবাইল কেড়ে ছুঁড়ে ফেলে দিলেন উদিত-পুত্র
ডন-এর আজ কী রাত যখন গাইছিলেন আদিত্য, তখন তাঁর অনুষ্ঠান ক্যামেরাবন্দি করেন গায়কের এক অনুরাগী। যা দেখে কার্যত ক্ষেপে যান আদিত্য নারায়ণ।
রাইপুর, ১২ ফেব্রুয়ারি: ফের পেজ থ্রির শিরোনামে আদিত্য নারায়ণ (Aditya Narayan)। এবার অনুষ্ঠান চলাকালীন এক অনুরাগীর ফোন কেড়ে নেন আদিত্য। এরপর ওই ব্যক্তির মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন উদিত-পুত্র। রবিবার ছত্তিশগড়ে অনুষ্ঠান ছিল আদিত্য নারায়ণের। ডন-এর আজ কী রাত যখন গাইছিলেন আদিত্য, তখন তাঁর অনুষ্ঠান ক্যামেরাবন্দি করেন গায়কের এক অনুরাগী। যা দেখে কার্যত ক্ষেপে যান আদিত্য নারায়ণ। সঙ্গে সঙ্গে আদিত্য ওই ব্যক্তির মোবাইল ফোন কেড়ে নিয়ে তা ফেলে দেন। আদিত্য যেভাবে তাঁর অনুরাগীর উপর চোটে যান, তা দেখে অবাক হয়ে যান অনেকে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরও আদিত্য এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: Aditya Narayan: ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে ফেললেন আদিত্য নারায়ণ, কী হল উদিত-পুত্রের
এর আগে ২০১৭ সালে রাইপুর বিমানবন্দরে একবারে চোটে যান আদিত্য নারায়ণ। রাইপুর বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় আদিত্যর। যা ভাইরাল হতেই আলোচনা শুরু হয়।
(The above story first appeared on LatestLY on Feb 12, 2024 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

