Sajid Khan:বাড়িতে ডেকে কুপ্রস্তাব দেন সাজিদ, পরিচালকের বিরুদ্ধে ফের কাস্টিং কাউচের অভিযোগ অভিনেত্রীর

বিগ বসের ঘর থেকে সাজিদ খানকে সরাতে হবে বলে দাবি করেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর যাতে বসের ঘর থেকে সাজিদ খানকে সরানোর বিষয়ে পদক্ষেপ করেন, তা নিয়ে আবেদন করেন স্বাতী মালিওয়াল।

Sajid Khan:বাড়িতে ডেকে কুপ্রস্তাব দেন সাজিদ, পরিচালকের বিরুদ্ধে ফের কাস্টিং কাউচের অভিযোগ অভিনেত্রীর
Kanishka Soni, Sajid Khan (Photo Credit: Twitter)

মুম্বই, ১৩ অক্টোবর: বিগ বস (Bigg Boss)  ১৬-র প্রতিযোগী তথা পরিচালক সাজিদ খান (Sajid Khan) তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন। সাজিদ নিজের বাড়িতে কনিষ্কা সোনিকে ডেকে তারপর তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন। শার্লিন চোপড়ার পর এবার এমনই দাবি করলেন অভিনেত্রী কনিষ্কা সোনি। 'পবিত্র রিসতা', 'দিয়া অউর বাতি হম' খ্যাত অভিনেত্রী কনিষ্কা সোনি সাজিদ খানের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ করেন জোর কদমে। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।

প্রসঙ্গত বিগ বসের ঘর থেকে সাজিদ খানকে সরাতে হবে বলে দাবি করেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর যাতে বসের ঘর থেকে সাজিদ খানকে সরানোর বিষয়ে পদক্ষেপ করেন, তা নিয়ে আবেদন করেন স্বাতী মালিওয়াল।

 

দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান সাজিক খানকে সরানোর দাবি করতেই তাঁকে ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর স্বাতী দিল্লি পুলিশের দ্বারস্থ হন এবং দায়ের করেন এফআইআর।

(The above story first appeared on LatestLY on Oct 13, 2022 08:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).