Kangana Ranaut COVID-19 Positive: করোনায় আক্রান্ত কঙ্গনা রানাওয়াত, জ্বালা যন্ত্রণার কথা স্বীকার সোশ্যাল মিডিয়ায়

করোনায় আক্রান্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জ্বালা যন্ত্রণার কথা স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নিজেই। নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। হিমাচল প্রদেশে নিজের বাড়ি ফেরার জন্য করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। আজই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানান।

Kangana Ranaut COVID-19 Positive: করোনায় আক্রান্ত কঙ্গনা রানাওয়াত, জ্বালা যন্ত্রণার কথা স্বীকার সোশ্যাল মিডিয়ায়
করোনায় আক্রান্ত কঙ্গনা রানাওয়াত (Picture Credits: Instagram)

করোনায় আক্রান্ত (COVID-19 Positive) অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। জ্বালা যন্ত্রণার কথা স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নিজেই। নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। হিমাচল প্রদেশে নিজের বাড়ি ফেরার জন্য করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। আজই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানান।

নিজের যোগাসনের একটি ছবি শেয়ার করে ইন্সটাগ্রামে তিনি লেখেন,"গত কয়েকদিন ধরে আমি অসুস্থ বোধ করছিলাম, চোখ জ্বালা করছিল। হিমাচল প্রদেশে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবছিলাম, তাই করোনা টেস্ট করিয়েছিলাম। গতকালই পরীক্ষা করিয়েছিলাম, আজ রিপোর্ট এসে পৌঁছয়। আমি কোভিড পজিটিভ। নিজেকে কোয়ারেন্টাইন করেছি।"

আরও পড়ুন, দেশজুড়ে অভিন্ন নীতি ও বিনামূল্যে ভ্যাকসিনের দাম নেওয়া হোক, সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের

তিনি আরও জানান,"আমি বুঝতেই পারিনি আমার শরীরে করোনা বাসা বেঁধেছে। এবার আমাকে ভাইরাসটাকে ধ্বংস করতে হবে। যদি আপনি কিছুতে ভয় পান, তা আপনাকে আরও ভয় পাওয়াবে। এটি সামান্য একটি জ্বর। যাকে আমায় কাবু করতে হবে। হর হর মহাদেব।"

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

দিন কয়েক আগে বিতর্কিত মন্তব্য করার জন্য তাঁর টুইটার প্রোফাইল সবসময়ের জন্য নিষিদ্ধ করে টুইটার কর্তৃপক্ষ।

(The above story first appeared on LatestLY on May 08, 2021 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).