Actress Gehana Vasisth Arrested: রমরমিয়ে চলছিল পর্ন ভিডিও তৈরির চক্র, মুম্বই পুলিশের জালে অভিনেত্রী গেহানা বশিষ্ঠ
পর্ন ভিডিও (Porn Videos) শ্যুট করে তা ওয়েবসাইটে আপলোড করার অভিযোগে ধৃত জনপ্রিয় অভিনেত্রী গেহানা বশিষ্ঠ (Actress Gehana Vasisth)। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা (Crime Branch)। আজ তাঁকে মুম্বইয়ের একটি আদালতে হাজির করা হবে। পর্ন ভিডিওর তৈরির চক্রে আরও কয়েকজন অভিনেত্রী, মডেল ও প্রোডাকশন হাউজের জড়িত থাকার বিষয়ে জানতে পেরেছে পুলিশ। উঠতি অভিনেত্রীদের ব্যবহার করে রমরমিয়ে চলছিল কারবার।
মুম্বই, ৭ ফেব্রুয়ারি: পর্ন ভিডিও (Porn Videos) শ্যুট করে তা ওয়েবসাইটে আপলোড করার অভিযোগে ধৃত জনপ্রিয় অভিনেত্রী গেহানা বশিষ্ঠ (Actress Gehana Vasisth)। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা (Crime Branch)। আজ তাঁকে মুম্বইয়ের একটি আদালতে হাজির করা হবে। পর্ন ভিডিওর তৈরির চক্রে আরও কয়েকজন অভিনেত্রী, মডেল ও প্রোডাকশন হাউজের জড়িত থাকার বিষয়ে জানতে পেরেছে পুলিশ। উঠতি অভিনেত্রীদের ব্যবহার করে রমরমিয়ে চলছিল কারবার।
মিস এশিয়া বিকিনি পুরস্কার জেতা গেহানা বেশ কয়েকটি হিন্দি ও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনেও তিনি বেশ পরিচিত মুখ। গতকাল সন্ধেয় তাঁর বাড়িতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। এক আধিকারিক জানান, মোট ৮৭টি পর্ন ভিডিও শ্যুট করে তা নিজের ওয়েবসাইটে আপলোড করেছেন এই অভিনেত্রী। পর্ন ভিডিও কেউ দেখতে চাইলে ২০০০ টাকার সাবক্রিপশন নিতে হত। আরও পড়ুন: Neel-Trina Wedding: সাতপাকে বাঁধা পড়লেন নীল-তৃণা, নবদম্পতিকে আশীর্বাদ করতে বিয়েবাড়িতে মুখ্যমন্ত্রী
পুলিশ আরও জানিয়েছে যে, কমপক্ষে তিনজন অভিযোগ করেছেন যে তাঁদের জোর করে পর্ন ভিডিওতে কাজ করানো হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার দায়ে এর আগে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে গেহানার নাম।
(The above story first appeared on LatestLY on Feb 07, 2021 08:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

