Jersey: সেলাইয়ের পর ধীরে ধীরে সেরে উঠছেন, টুইট করলেন অভিনেতা শহীদ কাপুর

'জার্সি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা শহীদ কাপুর (Shahid Kapoor)। এরই মাঝে হঠাৎ ঘটে যায় দুর্ঘটনা। Pinkvilla.com-র খবর অনুযায়ী, শহীদ শুটিং করছিলেন। শুটিংয়ের মাঝে বল এসে তাঁর ঠোঁটে লাগে। এতটাই জোরে লাগে যে তাঁর ঠোঁট চিরে রক্তক্ষরণ হয়। অনেকটা ক্ষত (Injured) হয়ে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার হয়। ঠোঁটে সেলাই পড়ে।

Jersey: সেলাইয়ের পর ধীরে ধীরে সেরে উঠছেন, টুইট করলেন অভিনেতা শহীদ কাপুর
অভিনেতা শহীদ কাপুর (Photo Credits: Instagram)

Shahid Kapoor Assures Fans He Is Recovering From The Injury: 'জার্সি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা শহীদ কাপুর (Shahid Kapoor)। এরই মাঝে হঠাৎ ঘটে যায় দুর্ঘটনা। Pinkvilla.com-র খবর অনুযায়ী, শহীদ শুটিং করছিলেন। শুটিংয়ের মাঝে বল এসে তাঁর ঠোঁটে লাগে। এতটাই জোরে লাগে যে তাঁর ঠোঁট চিরে রক্তক্ষরণ হয়। অনেকটা ক্ষত (Injured) হয়ে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার হয়। ঠোঁটে সেলাই পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। দ্রুত আরোগ্য কামনা করেন ভক্তরা। এরপর একটু সুস্থ হয়ে উঠতেই টুইট করে তিনি লেখেন,"সকলে আমার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমার কিছু সেলাই পড়েছে। তবে এখন সুস্থ হয়ে উঠছি। ছবির জন্য রক্ত ঝড়িয়েছি, আশা করি ছবিটি সফল হবে।" আরও পড়ুন, মহিলাদের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সুর চরায় ছপক

এর আগে তাঁর মুক্তি পাওয়া শেষ ছবি 'কবীর খান' থেকে তিনি প্রচুর প্রশংসা পেয়েছেন। তাঁর অভিনয় কাবু করেছে সকলের মন। বক্স অফিসে এতো বড় একটা হিটের পর আবার বক্স অফিস কাঁপাতে আসছেন জার্সি নিয়ে। জার্সি ছবিটি গৌতম তিন্নানুরি পরিচালিত এক তেলুগু ছবির রিমেক। তাঁকে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে। আশা করা যায় ছবিতে অভিনয়ের ছক্কা হাঁকাবেন তিনি।

(The above story first appeared on LatestLY on Jan 12, 2020 07:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).