Salman Khan's Brother-In-Law Aayush Sharma: 'অর্থের জন্য বিয়ে', সলমনের ভগ্নিপোত আয়ূষ কটাক্ষের শিকার একাধিকবার
কখনও আয়ূষকে বলা হয়, তিনি অর্থের জন্য অর্পিতাকে বিয়ে করেছেন। আবার কখনও বলা হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে অর্পিতা বিয়ে করেছেন আয়ূষ শর্মা।
মুম্বই, ২১ অক্টোবর: অর্পিতা খানকে (Arpita Khan) বিয়ের পর থেকে তাঁকে এক এক সময় এক এক ধরনের কটাক্ষের শিকার হতে হয়েছে। এমনই জানালেন আয়ূষ শর্মা (Aayush Sharma)। আয়ূষ বলেন, সলমন খানের বোনকে বিয়ে করার পর থেকে অর্পিতাকে বিভিন্ন সময় কটাক্ষ করা হয়। আয়ূষকেও ছাড়া হয়নি। কখনও আয়ূষকে বলা হয়, তিনি অর্থের জন্য অর্পিতাকে বিয়ে করেছেন। আবার কখনও বলা হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে অর্পিতা বিয়ে করেছেন আয়ূষ শর্মা। অর্পিতার সঙ্গে বিয়ের এত বছর পরও আয়ূষ শর্মাকে সলমন খানের (Salman Khan) ভগ্নিপোত হিসেবে সম্মোধন করা হয়। বলিউডের বাইরেও তাঁকে সলমন খানের ভগ্নিপোত বলে মানুষ বিভিন্ন সময় সম্মোধন করেন বলে জানান আয়ূষ।
View this post on Instagram
সবকিছু মিলিয়ে সলমন খানের বোন অর্পিতা খানকে বিয়ের পর থেকেই আয়ূষ শর্মাকে বিভিন্ন ধরনের কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়তে হয় বলে জানান 'লভরাত্রি' অভিনেতা।
(The above story first appeared on LatestLY on Oct 21, 2022 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

