83: বুর্জ খলিফায় দীপিকা-রণবীর, ৮৩-এর ঝলকে রঙিন বুর্জ খলিফা, নয়া সম্মান 'দীপভীরের'
বুর্জ খলিফায় ৮৩-এর মুহূর্ত উঠে আসায়, উচ্ছ্বসিত হয়ে ওঠেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। বুর্জ খলিফার একেবারে সামনে থেকে সেই গৌরবের মুহূর্তের সাক্ষী হন বলিউডের এই 'পাওয়ার কাপল'।
মুম্বই, ১৭ ডিসেম্বর: এ যেন অন্যরকম এক মুহূর্ত । দুবাইয়ের বুর্জ খলিফায় ( Burj Khalifa) ভেসে উঠল রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের ঝলক। ৮৩-তে রণবীর সিং কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন কপিল দেবের বায়োপিকে পর্দায় তাঁর স্ত্রী হিসেবে দেখা যাচ্ছে দীপিকা পাড়ুকোনকেও (Deepika Padukone) । ৮৩ উপলক্ষ্যেই এবার রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের মুখ ভেসে ওঠে বুর্জ খলিফায়। দেখুন সেই ভিডিয়ো...
View this post on Instagram
বুর্জ খলিফায় ৮৩-এর মুহূর্ত উঠে আসায়, উচ্ছ্বসিত হয়ে ওঠেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। বুর্জ খলিফার একেবারে সামনে থেকে সেই গৌরবের মুহূর্তের সাক্ষী হন বলিউডের এই 'পাওয়ার কাপল'। বুর্জ খলিফায় রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ছবি দেখে তাঁদের অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বর্তমানে দুবাইতেই রয়েছেন রণবীর, দীপিকা। সম্প্রতি মুম্বই থেকে দুবাইতে উড়ে যান দুজনে।
দুজনে একযোগে সাক্ষী রইলেন সেই মুহূর্তের...
View this post on Instagram
প্রসঙ্গত এর আগে একাধিকবার বুর্জ খলিফায় একাধিকবার শাহরুখ খানের (Shah Rukh Khan) মুখ ভেসে ওঠে। কখনও শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে আবার কখনও কিং খানের কোনও সিনেমার প্রমোশনের সময়। এবার সেই একই সম্মান পেলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।
(The above story first appeared on LatestLY on Dec 17, 2021 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

