Rajinikanth Conferred With Dadasaheb Phalke Award: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত
৫১ তম দাদাসাহেব ফালকে পুরস্কার (51st Dadasaheb Phalke Award) পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত (Rajinikanth)। আজ এই ঘোষণা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক দ্বারা প্রতিষ্ঠিত ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যাল নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, ১০ লাখ টাকা ও একটি শাল প্রদান করা হয়।
নতুন দিল্লি, ১ এপ্রিল: ৫১ তম দাদাসাহেব ফালকে পুরস্কার (51st Dadasaheb Phalke Award) পাচ্ছেন অভিনেতা রজনীকান্ত (Rajinikanth)। আজ এই ঘোষণা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক দ্বারা প্রতিষ্ঠিত ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যাল নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, ১০ লাখ টাকা ও একটি শাল প্রদান করা হয়।
রজনীকান্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গাল (১৯৭৫) এ অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এই সিনেমার পরিচালক কে.বলচন্দ্র। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি অনেক বিদেশি সিনেমাতেও অভিনয় করেছেন। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সহকারী হিসেবে কাজ করার সময় রজনীকান্ত নাটকে অভিনয় করতেন। আরও পড়ুন: Bappi Lahiri Tests Positive For COVID-19: করোনা আক্রান্ত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী
তিনি ১৯৭৩ সালে মাদ্রাজ আসেন মাদ্রাজ ফিল্ম ইনিস্টিটিউট থেকে অভিনয়ের ওপর ডিপ্লোমা পড়ার জন্য। তামিল চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে রজনীকান্ত একসময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। সিনেমায় অভিনয় এবং সংলাপ বলার ধরন তাঁর জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
(The above story first appeared on LatestLY on Apr 01, 2021 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

