Akshay Kumar Hospitalized: এবার করোনার কবলে অক্ষয়ের সংস্পর্শে আসা ৪৫ জন, দেশে নতুন সংক্রামিত লক্ষাধিক

রবিবার এক টুইট বার্তায় নিজের কোভিড হওয়ার খবর দিয়েছিলে বলিউডের খিলাড় বয়। সোমবার আরো বড় দুঃসংবাদ। এবার করোনায় আক্রান্ত হলেন অক্ষয় কুমারের (Akshay Kumar) সংস্পর্শে আসা ৪৫ জন।

Akshay Kumar Hospitalized: এবার করোনার কবলে অক্ষয়ের সংস্পর্শে আসা ৪৫ জন, দেশে নতুন সংক্রামিত লক্ষাধিক
অক্ষয় কুমার (Photo Credits: Twitter)

রবিবার এক টুইট বার্তায় নিজের কোভিড হওয়ার খবর দিয়েছিলে বলিউডের খিলাড় বয়। সোমবার আরো বড় দুঃসংবাদ। এবার করোনায় আক্রান্ত হলেন অক্ষয় কুমারের (Akshay Kumar) সংস্পর্শে আসা ৪৫ জন। এঁরা প্রত্যেকেই বলিউড ইন্ডাস্ট্রির সদস্য। ‘রামসেতু’ ছবির শুটিংয়ে সকলে করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বইতে গত ৩০ মার্চ থেকে শুরু হয়েছে ‘রামসেতু’ ছবির শুটিং। অক্ষয়ের আগামী ছবি হল এই ‘রামসেতু’। রবিবার অক্ষয় জানিয়েছিলেন তিনি কোভিডে আক্রান্ত। তাঁর সংস্পর্শে থাকা প্রত্যেকেই যেন করোনা টেস্ট করান। এরপরে ‘রামসেতু’ ইউনিটের ৭৫ জনের কোভিড টেস্ট হয়। তাতেই ৪৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। ‘রামসেতু’ ছবিতে অক্ষয়ের দুই নায়িকা হলেন, জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচা।

নায়ক-সহ শুটিং ইউনিটের ৪৫ জন করোনার কবলে পড়ায় আপাতত ‘রামসেতু’-র কাজ বিশবাঁও জলে। গতকাল গোবিন্দার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। কোভিড পজিটিভ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শচীন তেন্ডুলকর। রবিবার করোনা ছুঁয়েছে অক্ষয়কে। অভিনেতা টুইটে জানিয়েছিলেন, “আমি সবাইকে জানাতে চাই যে, আজ সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সমস্ত প্রোটোকল অনুসরণ করে আমি অবিলম্বে নিজেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। আমি হোম কোয়ারেন্টাইনে আছি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। আমার সংস্পর্শে আসা সকলকে আন্তরিকভাবে অনুরোধ করব পরীক্ষা করান এবং নিজেদের যত্ন নিন। আমি শীঘ্রই কাজে ফিরে আসব।” আরও খবর-Coronavirus Cases In India: রবিবার নতুন করে করোনায় আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন

এদিকে শনিবার করোনায় আক্রান্ত হন উদিত নারায়ণের (Udit Narayan) ছেলে আদিত্য নারায়ণ (Aditya Narayan)। আদিত্যর পাশাপাশি তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়ালের শরীরেও থাবা বসিয়েছে করোনা। করোনায় আক্রান্ত হওয়ার পর নিজেদের ঘরবন্দী করে ফেলেছেন আদিত্য এবং শ্বেতা। বর্তমানে তাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হন আলিয়া ভাট (Alia Bhatt)। রণবীর কাপুর (Ranbir Kapoor) সুস্থ হয়ে ওঠার পরপরই আলিয়ার শরীরেও থাবা বসায় করোনা। বর্তমানে কোয়ারেন্টাইনে থেকে করোনার চিকিৎসা চলছে তাঁর। এদিকে অক্ষয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 05, 2021 10:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).