Bigg Boss Hosts Remuneration: সলমান খান থেকে সৌরভ গাঙ্গুলী,বিভিন্ন ভাষার বিগ বস সঞ্চালকদের আকাশছোঁয়া পারিশ্রমিক কত জানুন
ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ বছরের পর বছর ধরে সমানভাবে দর্শক ধরে রেখেছে। হিন্দি দিয়ে এই পথচলা শুরু হলেও বর্তমানে তামিল, তেলেগু, বাংলা, মালায়ালম, কন্নড় ও মারাঠির মতো একাধিক আঞ্চলিক ভাষাতেও এই শো তুমুল জনপ্রিয়। বিভিন্ন ভাষার বিগ বসের সঞ্চালক হিসেবে থাকেন বিনোদন ও ক্রীড়া জগতের শীর্ষ তারকারা।
Bigg Boss Hosts Remuneration: ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ বছরের পর বছর ধরে সমানভাবে দর্শক ধরে রেখেছে। হিন্দি দিয়ে এই পথচলা শুরু হলেও বর্তমানে তামিল, তেলেগু, বাংলা, মালায়ালম, কন্নড় ও মারাঠির মতো একাধিক আঞ্চলিক ভাষাতেও এই শো তুমুল জনপ্রিয়। বিভিন্ন ভাষার বিগ বসের সঞ্চালক হিসেবে থাকেন বিনোদন ও ক্রীড়া জগতের শীর্ষ তারকারা। পর্দায় তারকাদের উপস্থিতি যেমন শোয়ের টিআরপি বাড়িয়ে দেয়, তেমনই এর বিনিময়ে তারা নিয়ে থাকেন বিপুল অংকের পারিশ্রমিক। সালমান খান, সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে কমল হাসান কিংবা বিজয় সেতুপতি—বিভিন্ন ভাষার বিগ বস সঞ্চালকদের অবিশ্বাস্য পারিশ্রমিকের হিসাব তুলে ধরা হলো।
সলমান খান (হিন্দি)
হিন্দি বিগ বসের সমার্থক হয়ে উঠেছেন বলিউড সুপারস্টার সলমন খান। বছরের পর বছর ধরে তিনি সাফল্যের সঙ্গে সঞ্চালনা করছেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, বিগ বস ২০-এর পুরো সিজনের জন্য সলমন প্রায় ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। শুরুর দিকে প্রতি পর্বে আড়াই কোটি টাকা নিলেও শোয়ের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার ফি বহুগুণ বেড়েছে।

সৌরভ গাঙ্গুলী (বাংলা)
বিগ বস বাংলা সিজন ৩-এর সঞ্চালক হিসেবে যুক্ত হয়ে চমক দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এর আগে মিথুন চক্রবর্তী ও জিৎ এই শো সঞ্চালনা করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, স্টারের সঙ্গে সৌরভ ৪ বছরের জন্য ১২৫ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

কমল হাসান ও বিজয় সেতুপতি (তামিল)
বিগ বস তামিল দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালনা করেছেন কমল হাসান। সিজন ৭-এর জন্য তিনি প্রায় ১৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বলে জানা যায়। তবে পরে তিনি সরে দাঁড়ালে সিজন ৮-এর দায়িত্ব নেন বিজয় সেতুপতি। বিজয় সপ্তাহান্তে প্রায় ৩-৪ কোটি টাকা করে পান, যা দিয়ে পুরো সিজনে তার আয় দাঁড়ায় প্রায় ৭৫ থেকে ৮০ কোটি টাকা।

নাগার্জুন (তেলেগু)
বিগ বস তেলেগুর মুখ হয়ে উঠেছেন সুপারস্টার নাগার্জুন। তিনি টানা সাতটি সিজন সঞ্চালনা করেছেন। প্রতিবেদনে প্রকাশ, পুরো একটি সিজনের জন্য তার পারিশ্রমিক বর্তমানে প্রায় ৩৫ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।

মোহনলাল (মালায়ালম)
২০১৮ সালে শুভসূচনার পর থেকেই বিগ বস মালায়ালমের সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে মালয়ালম সুপারস্টার মোহনলালকে। প্রতিটি সিজনের জন্য তিনি প্রায় ৩০ কোটি টাকা আয় করেন।

কিচ্চা সুদীপ (কন্নড়)
কন্নড় ভাষার বিগ বসের মূল কাণ্ডারি হিসেবে রয়েছেন অভিনেতা কিচ্ছা সুদীপ। পুরো সিজন সঞ্চালনা করার জন্য তিনি পান প্রায় ২০ কোটি টাকা।

রীতেশ দেশমুখ(মারাঠি )
২০২৪ সালে মহেশ মাঞ্জরেকারের পরিবর্তে বিগ বস মারাঠির নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব নেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ। জানা গেছে, তিনি প্রতি সপ্তাহের শেষের পর্বের (উইকেন্ড এপিসোড) জন্য প্রায় ৫০ লাখ টাকা করে পারিশ্রমিক নেন।

(The above story first appeared on LatestLY on Sep 08, 2026 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

