Bigg Boss Bangla Update সেলফিস কাণ্ডে'বিগ বস'-এর ঘরে বিরাট ভাঙন! রাজবীর-জীতু-নন্দিনীর সম্পর্কে ফাটল, কী নিয়ে বাঁধল ঝামেলা?

'বিগ বস বাংলা'র ঘরে ফের উত্তেজনার পারদ চরমে। এতদিন যাঁদের মধ্যে গাঢ় বন্ধুত্ব আর স্ট্র্যাটেজির রসায়ন দেখা যাচ্ছিল, সেই সমীকরণই এক লহমায় ওলটপালট। বাথরুম এরিয়ায় জীতু কামাল, মনামী ঘোষ এবং নন্দিনী দত্তর সঙ্গে রাজবীর দে-র চরম বাকবিতণ্ডা।

Bigg Boss Bangla Update সেলফিস কাণ্ডে'বিগ বস'-এর ঘরে বিরাট ভাঙন! রাজবীর-জীতু-নন্দিনীর সম্পর্কে ফাটল, কী নিয়ে বাঁধল ঝামেলা?
Bigg Boss Bangla Update .

Bigg Boss Bangla Update: 'বিগ বস বাংলা'র ঘরে ফের উত্তেজনার পারদ চরমে। এতদিন যাঁদের মধ্যে গাঢ় বন্ধুত্ব আর স্ট্র্যাটেজির রসায়ন দেখা যাচ্ছিল, সেই সমীকরণই এক লহমায় ওলটপালট। বাথরুম এরিয়ায় জীতু কামাল, মনামী ঘোষ এবং নন্দিনী দত্তর সঙ্গে রাজবীর দে-র চরম বাকবিতণ্ডা। ভেঙে গেল চেনা টিম? ঘটনার সূত্রপাত একটি রাজনীতির টাস্ক ঘিরে। টাস্ক শেষে বাথরুম এরিয়ায় রাজবীর বাকি তিনজনের ওপর ক্ষোভ উগরে দেন। বিরোধী দলের কেউ তাঁকে 'গুণ্ডা' আখ্যা দিলেও কেন তাঁর দলীয় সঙ্গীরা এর বিরুদ্ধে মুখ খোলেননি, তা নিয়েই চোটপাট শুরু করেন রাজবীর।

জীতু কমল বনাম রাজবীর

জীতু কমলের দিকে সরাসরি তোপ দেগে রাজবীর বলেন, ''আমাকে তো বের করে দিয়েছ। আমি তো গুণ্ডা! ওরা যখন ওসব বলল, তোমরা কি স্ট্যান্ড নিয়েছ?'' জবাবে জীতু শান্তভাবেই জানান যে তিনি তো পার্টিই করছেন। তাতে আরও ক্ষিপ্ত হয়ে রাজবীরের বক্তব্য, ''পার্টির কর্মী তো আমিও। যখন দরকার ছিল সঙ্গে রেখেছিলে, কাজ করেছি।'' দু'জনের ঝগড়ার মাঝেই এসে পড়েন রাজবীরের প্রেমিকা নন্দিনী দত্ত। তিনি প্রশ্ন তোলেন, ''এই, তোর প্রায়োরিটি আমি?'' মেজাজ হারিয়ে রাজবীর স্পষ্ট জানিয়ে দেন, ''গেমে কোনও প্রায়োরিটি নেই।'' নিজের ভালোবাসার মানুষের মুখে এমন জবাবে ক্ষুব্ধ নন্দিনী রাজবীরকে সরাসরি 'সেলফিশ' বলে দাগিয়ে দেন। রাজবীর অবশ্য তাতে বিন্দুমাত্র পরোয়া না করে জানিয়ে দেন, তিনি এখন থেকে একাই খেলবেন।

আগুনে ঘি ঢাললেন মনামী ঘোষ

ঠিক এই মুহূর্তেই আগুনে ঘি ঢালেন মনামী ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, ''মনে হচ্ছে না একা খেলছিস।'' মনামীর ইঙ্গিত স্পষ্ট, রাজবীর আড়ালে দুর্নিবার সাহার টিমের সঙ্গে আঁতাত করেছেন। যদিও সে কথায় গায়ে হাওয়া না লাগিয়ে নির্লিপ্ত মুখে রাজবীর জবাব দেন, ''যা মনে করার করো।''তবে ভিতরের এই কোন্দল সত্ত্বেও পার্টির প্রচার পর্বে জীতু কামাল কিন্তু রাজবীরের পক্ষ নিয়েই সওয়াল করেছিলেন। যদিও দর্শক ও ঘর ভর্তি জনগণ জীতুর এই ডিফেন্স খুব একটা ভালোভাবে গ্রহণ করেনি।

ক্যাপ্টেন্সি টাস্কের নতুন অঙ্ক

সামনেই ক্যাপ্টেন্সি টাস্ক। খবর, ক্যাপ্টেনশিপের জন্য লড়াই করবেন রাজবীর নিজেই। আর নমিনেশন থেকে রাজবীরকে বাঁচানোর জন্য ব্যাক-আপ প্ল্যান হিসেবে ময়দানে নামবেন নন্দিনী। শেষ পর্যন্ত তাঁদের এই গোপন স্ট্র্যাটেজি কতটা সফল হয়, নাকি এই ক্ষোভের আগুনে ভেস্তে যাবে সবটাই, সেদিকেই নজর দর্শকদের। উল্লেখ্য, গত ৩০ আগস্ট থেকে সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় নতুন উদ্যমে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়ার পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঘরে ঢুকেছেন রাজবীর দে ও জীতু কামাল। ইতিমধ্যেই জয়িতা চ্যাটার্জি, অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তীর পর চলতি সপ্তাহে বাদ পড়েছেন সোহিনী পাল। অন্যদিকে ওয়াইল্ড কার্ড হিসেবে নতুন এন্ট্রি নিয়েছেন অনুষ্কা। সাম্প্রতিক বুধবারের টানটান ক্যাপ্টেন্সি টাস্কে জয়ী হয়ে ঘরের নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন তনুশ্রী রায় দাস।

(The above story first appeared on LatestLY on Oct 01, 2026 08:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).