Bigg Boss Bangla 2026: দাদাগিরি ছেড়ে দাদা এবার বিগ বসের সঞ্চালক, সলমন খানের সঙ্গে একই মঞ্চে সৌরভ
Bigg Boss Bangla 2026: দাদাগিরি ছেড়ে এবার বিগ বসে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-কে ঘিরে এবার বড় চমক দিল জিও হটস্টার (JioStar)।
Bigg Boss Bangla 2026: দাদাগিরি ছেড়ে এবার বিগ বসে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-কে ঘিরে এবার বড় চমক দিল জিও হটস্টার (JioStar)। চলতি বছর সেপ্টেম্বর থেকে এই প্রথমবার একই সময়ে দেশের ছয়টি ভাষায় শুরু হতে চলেছে 'বিগ বস'। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম, এই ছয়টি সংস্করণ একসঙ্গে সম্প্রচার করা হবে। সবচেয়ে বড় চমক অবশ্য বাংলার দর্শকদের জন্য। কারণ, বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
দাদাগিরি- হিন্দিতে সলমন, বাংলায় সৌরভ, তামিলে বিজয়, তেলেগুতে নাগার্জুন
দাদাগিরি ছেড়ে ছোট পর্দায় বাংলার 'দাদা'-র এই নতুন ইনিংস ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে, হিন্দি সংস্করণে আগের মতোই থাকছেন সলমন খান। বাংলায় সৌরভের পাশাপাশি তামিলে বিজয় সেতুপতি, তেলুগুতে নাগার্জুন, কন্নড়ে কিচ্চা সুদীপ এবং মালয়ালমে মোহনলাল-কেও দেখা যাবে সঞ্চালকের আসনে। ফলে দেশের বিভিন্ন ভাষার জনপ্রিয় তারকাদের নিয়ে এবার আরও বড় পরিসরে ফিরছে এই রিয়্যালিটি শো। এই ঘোষণা উপলক্ষে জিও হটস্টার প্রকাশ করেছে ' ইন্ডিয়াস বিগ রিয়েলিটি' নামে একটি বিশেষ কফি টেবিল বই।
হু হু করে বাড়ছে বিগ বসের জনপ্রিয়তা
সেখানে গত দুই দশকে 'বিগ বস'-এর জনপ্রিয়তা, দর্শকদের অংশগ্রহণ এবং ব্র্যান্ড ভ্যালুর নানা তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থার দাবি, গত বছর 'বিগ বস' ফ্র্যাঞ্চাইজির মোট দর্শকসংখ্যা ৫০ কোটিরও বেশি। বিভিন্ন ভাষার সংস্করণ মিলিয়ে দেখা হয়েছে ৪৩৮ বিলিয়নেরও বেশি ভিউয়িং মিনিট। একই সঙ্গে আগের বছরের তুলনায় দর্শকদের অংশগ্রহণও প্রায় ৪৭ শতাংশ বেড়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে টেক্কা বিগ বস-এর
শুধু টেলিভিশন নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম জিও হটস্টার-এও 'বিগ বস'-এর জনপ্রিয়তা তুঙ্গে। সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি ১০ জন দর্শকের মধ্যে প্রায় ৬ জন ২৪ ঘণ্টার লাইভ ফিডও অনুসরণ করেন। ভোট, লাইভ চ্যাট, সোশ্যাল মিডিয়া আলোচনা এবং মিম, সব মিলিয়ে 'বিগ বস' এখন শুধুই একটি রিয়্যালিটি শো নয়, বরং দেশের অন্যতম বড় ডিজিটাল এন্টারটেনমেন্ট ইকোসিস্টেমে পরিণত হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jul 20, 2026 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

