Bigg Boss 14: বিগ বস ১৪-র প্রথম প্রতিযোগী কুমার সানুর ছেলে জান কুমার সানু
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো বিগ বস ১৪ (Bigg Boss 14)। এই রিয়েলিটি শো-তে এবার অংশ নিচ্ছেন বিখ্যাত সংগীত শিল্পী কুমার সানুর (Kumar Sanu) ছেলে জান কুমার সানু (Jaan Kumar Sanu)। আজ ভার্চুয়াল সংবাদিক বৈঠকে বিগ বস ১৪-র প্রথম প্রতিযোগী হিসাবে তাঁর পরিচয় করিয়ে দিলেন সলমন খান। সলমনকে জান কুমার সানু বলেন, “স্যার, আমি আরও নার্ভাস কারণ আমি আপনার সঙ্গে জীবনে প্রথমবারের জন্য মিটিং করছি । আমার পুরো শরীর কাঁপছে। আমার বাবা আপনার সঙ্গে যে কাজ করেছেন সে সম্পর্কে কিছু জানার আগে থেকেই আমি আপনার ভক্ত। আপনার উপস্থিতিতে আমি কিছুটা হতবাক।"

সলমন মনে করেন যে জান বিগ বস ১৪-তে খুব বেশি সময় টিকতে পারবেন না। কারণ তিনি খুবই সহজ-সরল। বিগবস ১৩-র বিজয়ী সিদ্ধার্থ শুক্লাকে তিনি এই বিষয়ে জানকে গাইড করতে বলেছিলেন। সিদ্ধার্থ জানকে বলেন, "আপনাকে নিজেকে খুঁজতে হবে, প্রকৃত হতে হবে, যা ঠিক মনে হয় তার পক্ষে দাঁড়াতে হবে এবং নিজেকে গলার জোর বাড়াতে হবে।" আরও পড়ুন: Kangana Ranaut Should Be Investigated by NCB: 'কঙ্গনা রানাওয়াত আইনের উর্দ্ধে নন, তদন্ত শুরু করুক এনসিবি', বললেন মহারাষ্ট্রের বিজেপি নেতা
এবারে করোনার (COVID-19)কারণে বিগ বস হাউজে থাকবে একাধিক বিধিনিষেধ। যেখানে ১৪ জন প্রতিযোগীকে একটা ঘরে বন্দী করা হবে।
(The above story first appeared on LatestLY on Sep 24, 2020 06:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).