Bholaa Teaser: মারকাটারি অবতারে অজয় দেবগন, ২৪ আসছে ভোলার দ্বিতীয় টিজার

২০১৯ সালের সুপহিট ছবি কৈঠি-র রিমেক ভোলা। পরিচালক হিসেবে এটা অজয়ের চার নম্বর ছবি, এর আগে তিনি বানিয়েছেন ইউ মি অর হাম (২০০৮), শিবায় (২০১৬), রানওয়ে ৩৪ (২০২২)

Bholaa Teaser: মারকাটারি অবতারে অজয় দেবগন, ২৪ আসছে ভোলার দ্বিতীয় টিজার
Bholaa 2nd Teaser Date Photo Credit: Twitter@taran_adarsh

২০২৩ সালের ৩০ মার্চ মুক্তি পাবে অজয় দেবগন এবং টাবু অভিনীত ভোলা। ইতিমধ্যেই সেই ছবির প্রথম টিজার সামনে এসেছে। মারকাটারি অবতারে অজয় দেবগন, যোগ্য সঙ্গতে টাবুকে দেখে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে যথেষ্টই। গঙ্গাজল কিংবা সিংঘমের মত ছবিতে অজয় দেবগনের রাউডি অ্যাংরি চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচিতি থাকলেও এই ছবিতে অজয় 'জারা হটকে।' প্রথম টিজারে তাঁকে দেখা গিয়েছে দুর্ধর্ষ কিছু অ্যাকশন সিকোয়েন্সেও। তা দেখেই দর্শকদের উন্মাদনা কয়েকগুণ বেড়ে গেছে এবার সেই ছবির  দ্বিতীয় টিজার আসতে চলেছে ২৪ জানুয়ারি। ২০১৯ সালের সুপহিট ছবি কৈঠি-র রিমেক ভোলা। পরিচালক হিসেবে এটা অজয়ের চার নম্বর ছবি, এর আগে তিনি বানিয়েছেন ইউ মি অর হাম (২০০৮), শিবায় (২০১৬), রানওয়ে ৩৪ (২০২২)।

 

প্রথম টিজারে যদিও ছবির গল্প সম্পর্কে খুব একটা ধারণা করা যায় না তবে এটুকু বোঝা যাচ্ছে, ভোলা সম্পূর্ণভাবেই এক ওয়ান ম্যান আর্মির গল্প-- যে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। আর বাকি কথা? তার জন্য অপেক্ষা ৩০ মার্চ অবধি।

(The above story first appeared on LatestLY on Jan 22, 2023 02:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).