Dipika Kakar-Shoaib Ibrahim Was In Pahalgam: ছোট্ট রুহানকে নিয়ে পহেলগামেই ছিলেন দীপিকা-শোয়েব, কোথায়, কেমন আছেন টেলিভিশনের জনপ্রিয় তারকা জুটি
দীপিকা এবং শোয়েবের ছবি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভরপুর ছিল। যেখানে তাঁদের কাশ্মীর ভ্রমণের গল্প উঠে আসে। যা দেখে চিন্তায় পড়ে যান টেলিভিশনের জনপ্রিয় জুটির অনুরাগীরা।
দিল্লি, ২৩ এপ্রিল: পহেলগামে (Pahalgam Terrorist Attack) নারকীয় হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা (Terrorist Attack)। সন্ত্রাসবাদীদের গুলি কেড়ে নিয়েছে ২৬ জনের প্রাণ। যাঁরা প্রত্যেকে পর্যটক (একজন শুধুমাত্র স্থানীয়)। পহেলগামের ঘটনায় গোটা দেশ জুড়ে মানুষ ক্ষোভে, রাগে ফুঁসে উঠতে শুরু করেছেন পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। পাক জঙ্গিরা যখন পহেলগামে হামলা চালায়, তার কিছুক্ষণ আগে ছেলে রুহানকে নিয়ে দীপিকা কাকর এবং শোয়েব ইব্রাহিম (Dipika Kakar, Shoaib Ibrahim) বৈসরণ ছাড়েন। জনপ্রিয় টিভি তারকা জুটি কাশ্মীরে ছুটি কাটাচ্ছিলেন কয়েকদিন ধরে। তবে পহেলগামে হামলার আগে তাঁরা সেখান থেকে ফেরেন বলে দীপিকা কাকররা জানান।
দীপিকা এবং শোয়েবের ছবি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভরপুর ছিল। যেখানে তাঁদের কাশ্মীর ভ্রমণের গল্প উঠে আসে। যা দেখে চিন্তায় পড়ে যান টেলিভিশনের জনপ্রিয় জুটির অনুরাগীরা। অনুরাগীদের চিন্তা ফুটে উঠতে শুরু করলে, শোয়েব জানান, তাঁরা ভাল আছেন। হামলার কিছু সময় আগে তাঁরা পহেলগাম ছেড়েছেন বলে জানান দীপিকা কাকর এবং শোয়েব ইব্রাহিম।
দীপিকার ইনস্টাগ্রামে ফুটে ওঠে কাশ্মীরের একাধিক ছবি...
View this post on Instagram
শোয়েব নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান, মঙ্গলবার সকালেই তাঁর কাশ্মীর ছেড়েছেন। তাঁরা ভাল আছেন, নিরাপদে আছেন। কাশ্মীর ছেড়ে তাঁরা নিরাপদে দিল্লিতে পৌঁছে গিয়েছেন বলেও জানান টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা।
(The above story first appeared on LatestLY on Aug 18, 1805 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

