Bangladesh Actress Pori Moni: জলে শুয়ে পরীমণি, নায়িকার কাধে, পিঠে চড়ছে বাচ্চারা, দেখুন ভিডিয়ো

পরীমণিকে নিয়ে বিভিন্ন সময় একাধিক বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে। কখনও তাঁর বাড়িতে মদ রাখা রয়েছে, এমন অভিযোগ পুলিশ আচমকা হানা দেয়, গ্রেফতারি চালায়। আবার কখনও বাড়ির পরিচারিকা নায়িকার বিরুদ্ধে মুখ খোলেন।

Bangladesh Actress Pori Moni: জলে শুয়ে পরীমণি, নায়িকার কাধে, পিঠে চড়ছে বাচ্চারা, দেখুন ভিডিয়ো
Pori Moni (Photo Credit: Facebook)

ঢাকা, ২২ এপ্রিল: বাচ্চাদের নিয়ে ছুটি কাটাচ্ছেন পরীমণি (Mori Moni)। নীল জলের শুয়ে একেবারে আলগোছে সময় কাটাতে দেখা যাচ্ছে বাংলাদেশের (Bangladesh) এই জনপ্রিয় অভিনেত্রীকে। ছেলে এবং ছোট্ট মেয়েকে নিয়ে একেবারে সাধারণ পরিবারের মায়ের মত করেই সময় কাটাতে দেখা যায় নায়িকাকে। শুধু তাই নয়, বাচ্চাদের নিয়ে বেড়াতে বেরিয়ে যাতে তাদের কোনও অসুবিধা না হয়, তার জন্য গান গাইতেও শোনা যায় পরীকে।

প্রসঙ্গত বাংলাদেশের (Bangladesh Actress) পাশাপাশি ভারতেও (India) জনপ্রিয় পরীমণি। এপার বাংলার একটি ছবিতে দেখা যেতে পারে তাঁকে। তিনি নিজে মুখে জানান সে কথা। তবে কবে পরীকে এপার বাংলার মানুষ দেখতে পাবেন, সে বিষয়ে এখনও জানা যায়নি।

পরীমণিকে নিয়ে বিভিন্ন সময় একাধিক বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে। কখনও তাঁর বাড়িতে মদ রাখা রয়েছে, এমন অভিযোগ পুলিশ আচমকা হানা দেয়, গ্রেফতারি চালায়। আবার কখনও বাড়ির পরিচারিকা নায়িকার বিরুদ্ধে মুখ খোলেন। বিতর্ক, সমালোচনা বা কঠিন সময় যতবার এসেছে, পরীমণি ততবার নিজেকে শক্ত রেখেছেন। ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এমনকী, জেল থেকে বেরনোর সময়ও তাঁর হাসি মুখ দেখা গিয়েছে।

আরও পড়ুন: Pori Moni: বাড়ির পরিচারিকাকে মারধরের গুরুতর অভিযোগ পরীমণির বিরুদ্ধে, 'ষড়যন্ত্রের শিকার' বাংলাদেশি নায়িকা! ফুঁসলেন তসলিমা

দেখুন পরীমণির সেই ভিডিয়ো...

ঠিক তেমনভাবেই শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময়ও পরীমণি কঠিন থেকেছন। নিজের সন্তানকে নিয়ে সময় কাটিয়েছেন। বর্তমানে দুই সন্তানের জন্যই তিনি নিজেকে উজাড় করে দিচ্ছেন। তাইতো বাংলাদেশের বাইরে ভারতেও পরীমণির দর্শক রয়েছেন বেশ ভালরকমভাবেই।

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).