Arijit Singh’s Mother Dies: কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত অরিজিৎ সিংয়ের মা

Arijit Singh’s Mother Dies: কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত অরিজিৎ সিংয়ের মা
ছবি ট্যুইটার

কলকাতা, ২০ মে: প্রয়াত অরিজিৎ সিংয়ের (Arijit Singh) মা। কোভিডে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন অরিজিৎ সিংয়ের মা। সেখানেই বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় জনপ্রিয় গায়কের (Singer) মায়ের।

সম্প্রতি কোভিডে (COVID 19) আক্রান্ত হন অরিজিৎ সিংয়ের মা। স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এবং সৃজিত মুখোপাধ্যায় নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে অরিজিৎ সিংয়ের মায়ের অসুস্থতার খবর জানান। পাশাপাশি অরিজিৎ সিংয়ের মাকে সুস্থ করতে নির্দিষ্ট গ্রুপের রক্তের প্রয়োজন বলে জানান অভিনেতারা (Actor)।

আরও পড়ুন: Kangana Ranaut: 'গরীবের কাছে হাত পাতছেন কেন?' কোভিড তহবিলের জন্য তারকাদের কটাক্ষ কঙ্গনার

সোশ্যাল মিডিয়ায় ওই খবর প্রকাশ পাওয়ার পরই অরিজিৎ সিংয়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকে। এরপর প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে পালটা নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন গায়ক। পাশপাশি তিনি অরিজিৎ সিং বলে যেন কেউ তাঁর জন্য অতিরিক্তি কিছু না করতে যান। তাঁর মতো যাঁদের সাহায্যের প্রয়োজন, প্রত্যেকেকে সাহায্য করতে হবে বলে আবেদন জানান অরিজিৎ।

(The above story first appeared on LatestLY on May 20, 2021 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).