Rupali Ganguly: রূপালি গঙ্গোপাধ্যায়ের সৎ মেয়ের বিরুদ্ধে আইনি নোটিশ, কী করলেন অভিনেত্রীর স্বামীর প্রথম পক্ষের কন্যা
রূপালির সঙ্গে তাঁর ১১ বছরের ছেলে রূদ্রাংশকে টেনেও আক্রমণ করেন এষা। ১১ বছরের রুদ্রাংশকে এসবের মধ্যে টানাতেই রূপালি বাধ্য হয়ে সৎ মেয়ে এষার বিরুদ্ধে মানহানির মামলা করে সেই নোটিশ তাঁকে পাঠান বলে খবর।
মুম্বই, ২২ নভেম্বর: রূপালি গঙ্গোপাধ্যায়ের (Rupali Ganguly) সৎ মেয়ে এষা ভর্মা (Esha Verma) এখনও মানহানির মামলার নোটিশের উত্তর দেননি। এষার বিরুদ্ধে যে মানহানির মামলার নোটিশ পাঠান অনুপমা-খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে উত্তর দেবেন এষার আইনজীবী। এষা এই মুহূর্তে তাঁর সমস্ত পোস্ট প্রায় মুছে ফেলেছেন। যে পোস্টগুলি রূপালি গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে করেন অশ্বিন ভর্মার কন্যা, তা সব তিনি মুছে ফেলেছেন বলে খবর।
এদিকে রূপালির সঙ্গে তাঁর ১১ বছরের ছেলে রূদ্রাংশকে টেনেও আক্রমণ করেন এষা। ১১ বছরের রুদ্রাংশকে এসবের মধ্যে টানাতেই রূপালি বাধ্য হয়ে সৎ মেয়ে এষার বিরুদ্ধে মানহানির মামলা করে সেই নোটিশ তাঁকে পাঠান বলে খবর।
প্রকাশ্যে সামাজিক মাধ্যমের সাহায্যে রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, তাতে অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ক্রমাগত মিথ্যে অভিযোগের ভিত্তিতেই সৎ মেয়ে এষা ভর্মাকে (Esha Verma) আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। শুধু তাই নয়, তাঁর বেড়ে ওঠার সময় বাবা অশ্বিন ভর্মা খেয়ার রাখেননি। তাঁর দেখাশোনা করেননি। রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারে মেতেছিলেন অশ্বিন ভর্মা। ফলে অতীতের সেই আঘাত যেমন তাঁকে বর্তমানেও বইতে হচ্ছে, তেমনি আগামীতেও তার ক্ষত থাকবে বলে দাবি করেন এষা।
(The above story first appeared on LatestLY on Nov 22, 2024 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

