Amitabh Bachchan : 'জলসায়' জয়ার সঙ্গে পুরনো স্মৃতি, আবেগে ভাসলেন অমিতাভ

Amitabh Bachchan : 'জলসায়' জয়ার সঙ্গে পুরনো স্মৃতি, আবেগে ভাসলেন অমিতাভ
জলসায় অমিতাভ-জয়া একসঙ্গে

মুম্বই, ১১ এপ্রিল : পুরনো ছবি শেয়ার করে যেন আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। চুপকে চুপকে-র সেটের পুরনো ছবি শেয়ার করে অমিতাভ যেন পুরনো স্মৃতিতে ভাসলেন। যেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যায় জয়া বচ্চনকেও।

চুপকে চুপকে পার করল ৪৬ বছর। চুপকে চুপকের শ্যুটের সময় হৃষিকেশ মুখোপাধ্যায় এবং জয়া বচ্চনের সঙ্গে ছবি শেয়ার করেন বিগ বি। জলসা বর্তমানে তাঁর প্রাণের বাড়ি। আর সেই বাড়িতে চুপকে চুপকের পাশাপাশি আনন্দ, নমক হারাম,  সত্তে পে সত্তার মতো একাধিক সিনেমার শ্যুটিং হয়।

 

আরও পড়ুন :  Sara Ali Khan : কাশ্মীরে গিয়ে সারার সুফি গান ভাইরাল অন্তর্জালে

শুধু তাই নয়, ওই সময় প্রযোজক এনসি সিপ্পির বাড়ি ছিল জলসা (Jalsa)। পরবর্তীকালে সিপ্পির কাছ থেকে ওই বাড়ি কিনে, তা নতুন করে সাজিয়ে নেন বিগ বি। পুরনো জলসার ছবি শেয়ার করেই বিগ বি যেন আবার নতুন করে স্মৃতিচারণ করেন।

এদিকে বর্তমানে গুডবাইয়ের শ্যুটিং শুরু করছেন অমিতাভ। ওই সিনেমায় বিগ বি-র (Big B) সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নীনা গু (Neena Gupta) প্তা। গুডবাইতে নীনা গুপ্তাই বিগ বির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বলে জানা যাচ্ছে।

(The above story first appeared on LatestLY on Apr 11, 2021 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).