Akanksha Dubey Suicide Case: আত্মহত্যার আগে 'রহস্যময়' ব্যক্তির সঙ্গে হোটেল রুমে আকাঙ্ক্ষা, ফাঁস চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ

হোটেলের ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠছেন নায়িকা। আকাঙ্ক্ষার ব্যাগটি ছিল ওই ব্যক্তির হাতে।

Akanksha Dubey Suicide Case: আত্মহত্যার আগে 'রহস্যময়' ব্যক্তির সঙ্গে হোটেল রুমে আকাঙ্ক্ষা, ফাঁস চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ
CCTV Footage of Late Actress Akanksha Dubey entering hotel room (Photo Credits: Twitter)

ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের (Akanksha Dubey) আত্মহত্যার জট ক্রমশ আরও জটিল হচ্ছে। বেনারসের এক হোটেল রুম থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রীর মৃতদেহ। ভোজপুরী অভিনেত্রীর মৃত্যু রহস্য তদন্তে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল,আকাঙ্ক্ষা আত্মহত্যা করেছেন (Akanksha Dubey Suicide Case)। কিন্তু অভিনেত্রীর আত্মহত্যার রাতে হোটেলের এক সিসিটিভি ফুটেজ সদ্য ভাইরাল হয় (CCTV Footage of Late Actress Akanksha Dubey entering hotel room)। সেই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসতেই নায়িকার মৃত্যু ঘিরে নতুন রহস্য দানা বাধে।

হোটেলের ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠছেন নায়িকা। আকাঙ্ক্ষার ব্যাগটি ছিল ওই ব্যক্তির হাতে। রুমে ঢোকার আগে দুজনকে ব্যাগ থেকে কিছু খুঁজতে দেখা গিয়েছে। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই ব্যক্তির নাম সন্দীপ সিং। যিনি নায়িকাকে এদিন হোটেলে ছাড়তে এসেছিলেন। তিনি কেবল আকাঙ্ক্ষাকে হোটেলে ছাড়তেই আসেননি বরং হোটেলের রমে মিনিট ১৭ সময় কাটিয়েছেন। তারপর বেরিয়ে গিয়েছেন।

আত্মহত্যার আগের সিসিটিভি ফুটেজ... 

রাত ১ টা বেজে ৩০ মিনিটের দিকে সন্দীপের সঙ্গে হোটেলে প্রবেশ করেন আকাঙ্ক্ষা। কিছুক্ষণের মধ্যে সন্দীপ হোটেল ছেড়ে বেরিয়ে গেলে ইনস্টাগ্রাম লাইভে এসে অঝোরে কাঁদতে থাকেন ভোজপুরী অভিনেত্রী। ওই দিন রাতে ইনস্টাগ্রামে নেচে রিল বানিয়ে পোস্টও করেন তিনি।

পরের দিন, রবিবার ২৬ মার্চ হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল ২৫ বছরের আকাঙ্ক্ষার ঝুলন্ত মৃতদেহ।

(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).