Akanksha Dubey Suicide Case: ভরসা নেই পুলিশে, আকাঙ্ক্ষা দুবের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানাল পরিবার
ইতিমধ্যেই আকাঙ্ক্ষার আইনজীবী এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটি চিঠিও লিখেছেন।
নয়া দিল্লি, ১১ এপ্রিলঃ অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যু রহস্য (Akanksha Dubey Suicide Case) ক্রমেই আরও জটিল হচ্ছে। বারানসির এক হোটেল রুম থেকে মিলেছিল তাঁর ঝুলন্ত দেহ। অভিনেত্রীর পরিবারের দাবি তাঁদের মেয়েকে খুন করা হয়েছে, তাই খুনের রহস্য ফাঁস করতে এবার সিবিআই (CBI) তদন্তের আর্জি জানাচ্ছে তাঁর পরিবার। বারানসি পুলিশে আর ভরসা রাখতে পারছেন না তাঁরা। ইতিমধ্যেই আকাঙ্ক্ষার আইনজীবী এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটি চিঠিও লিখেছেন।
দিন কয়েক আগেই ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের (Bhojpuri Actress Akanksha Dubey) মৃত্যুর জন্যে প্রেমিক তথা গায়ক সমর সিংকে গ্রেফতার করেছে বারানসি পুলিশ। এছাড়াও অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে তাঁর পেটে মিলেছে অজানা তরলের উপস্থিতি। এছাড়াও তাঁর কবজিতে মিলেছে আঘাতের চিহ্নও।
অভিনেত্রীর (Akanksha Dubey) মৃত্যুর পর একে একে নানা তথ্য ফাঁস হয়েছে। মৃত্যুর আগে হোটেলের রুমে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে প্রবেশ করতে দেখা গিয়েছিল নায়িকাকে। হোটেলের সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা গিয়েছে সেই দৃশ্য। অভিনেত্রীর সঙ্গে ওই ব্যক্তি বেশ কিচ্ছুক্ষন সময়ে রুমের মধ্যে কাটিয়ে ছিলেন।
ওই ব্যক্তি রুম ছেড়ে বেরিয়ে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিয়ো বানিয়ে শেয়ার করেছিলেন আকাঙ্ক্ষা (Akanksha Dubey)। এরপর ইনস্টাগ্রাম লাইভে এসে অঝোরে কাঁদতেও দেখা গিয়েছিল তাঁকে। কোন ঘটনার সঙ্গেই যেন কোন ঘটনার মিল নেই। ওই হোটেলের রুম থেকেই পরের দিন সকালে পাওয়া গিয়েছিল ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত মৃতদেহ।
(The above story first appeared on LatestLY on Apr 11, 2023 09:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

