Karisma Kapoor's Ex Husband Sunjay Kapur: করিশ্মার প্রাক্তন স্বামীর সম্পত্তি হাতানোর চেষ্টার অভিযোগ কার দিকে? জানুন সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেভের পরিচয়
দিল্লির একজন মডেল এবং সমাজকর্মী হলেন প্রিয়া সচদেভ কাপুর। নামি গাড়ির ডিলার অশোক সচদেভের মেয়ে হলেন প্রিয়া সচদেভ। লন্জন স্কুল অফ ইকোনমিকসের ডিগ্রি রয়েছে এই প্রিয়া সচদেভ কাপুরের।
মুম্বই, ২৫ জুলাই: সোনা কমস্টারের মালকিন রানি কাপুরের (Rani Kapur) চিঠিতে বিস্ফোরণ ঘটেছে। প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের মা রানি কাপুর এক চিঠিতে অভিযোগকরেন, তাঁকে দিয়ে সোনা কমস্টারের কাগজপত্রে জোর করে স্বাক্ষর করানো হয়েছে। বন্ধ দরজার পিছনে জোর পূর্ব তাঁকে দিয়ে নথিপত্রে স্বাক্ষর করানো হয়েছে। যেখানে সোনা গ্রুপের মালকিন যেমন তিনি, তেমনি সোনা কমস্টারের বিপুল শেয়ারের মালকিনও তিনি। কেন তাঁকে দিয়ে এমনভাবে স্বাক্ষর করানো হচ্ছে কাগজপত্রে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
এসবের মাঝে উঠে আসছে করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) বর্তমান স্ত্রী প্রিয়া সচদেভের নাম। এনডিটিভির খবর অনুযায়ী, সঞ্জয় কাপুরকে দিয়ে জোর করে কাগজপত্রে স্বাক্ষর করিয়েছেন তাঁর পুত্রবধূ প্রিয়া সচদেভ কাপুর। এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।
কে এই প্রিয়া সচদেভ কাপুর?
দিল্লির একজন মডেল এবং সমাজকর্মী হলেন প্রিয়া সচদেভ কাপুর (Priya Sadev Kapur)। নামি গাড়ির ডিলার অশোক সচদেভের মেয়ে হলেন প্রিয়া সচদেভ। লন্জন স্কুল অফ ইকোনমিকসের ডিগ্রি রয়েছে এই প্রিয়া সচদেভ কাপুরের।
২০০০ সালে একাধিক কমার্সিয়ালে দেখা যায় প্রিয়া সচদেভকে। একাধিক নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে করিনা কাপুরের সঙ্গেও তাঁকে দেখা যায়।
২০০৫ সালে যশরাজের ছবি নিল অ্যান্ড নিকি-তেও প্রিয়া সচদেভের এক ঝলক মেলে। উদয় চোপড়ার পর্দার প্রেমিকা হিসেবে দেখা যায় প্রিয়া সচদেভকে। ওই ছবিতে কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়কেও দেখা যায়। তবে বক্স অফিসে সাফল্য মেলেনি এই ছবির।
সঞ্জয় কাপুর এবং করিশ্মা কাপুরের বিয়ে
২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশ্মা কাপুর। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সঞ্জয় কাপুর এবং করিশ্মা কাপুরের ২ সন্তান রয়েছে। ২০১১ সালে সঞ্জয় এবং করিশ্মার দ্বিতীয় সন্তান তথা পুত্র কিয়ানের জন্ম হয়। তারপরই বিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রীর সঙ্গে তাঁর স্বামীর। করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে প্রিয়া সচদেভকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। লন্ডনে বিলাসবহুলভাবে বসে সঞ্জয়ের তৃতীয় বিয়ের আসর। সঞ্জয় কাপুর এবং প্রিয়া সচদেভ কাপুরের এক ছেলে রয়েছে, আজারিয়াস।
অভিষেক বচ্চন এবং করিশ্মা কাপুরের বিচ্ছেদ
শোনা যায়, অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের পরপরই সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়েতে রাজি হয়ে যান করিশ্মা। ২০০৩ সালে ঢাক, ঢোল পিটিয়ে বলিউডের প্রথম সারির নায়িকার সঙ্গে বিয়ে হয় সঞ্জয় কাপুরের।
করিশ্মার প্রাক্তন স্বামীর সম্পত্তি হাতানোর চেষ্টার অভিযোগ কার দিকে? জানুন সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেভের পরিচয়
(The above story first appeared on LatestLY on Jul 25, 2025 05:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

