Vani Kapoor Face Backlash On Abir Gulaal: পহেলগাম হামলার পর ইউটিউব ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত, সরানো হল পাকিস্তানি ফাওয়াদ, বাণীর সিনেমার সব গান, তীব্র কটাক্ষের মুখে বলি অভিনেত্রী
পহেলগাম হামলার পর বাণী কাপুর তা নিয়ে দুঃখপ্রকাশ করেন। তবে নেটিজেনরা একাংশ ক্ষেপে যান তাঁর বিরুদ্ধে। বাণী কাপুরকে একের পর এক কটাক্ষ করা হয়। কেউ বলতে শুরু করেন, অভিনেত্রীকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। আবার কেউ বলেন, আবীর গুলাল বয়কট করা হোক। অনেকে বলতে শুরু করেন, ঊরি হামলার কথা কি ভুলে গিয়েছেন, যার জন্য পাক অভিনেতার সঙ্গে অভিনয় করতে হচ্ছে।
মুম্বই, ২৪ এপ্রিল: পহেলগাম হামলার পর আবীর গুলালের মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আবীর গুলাল (Abir Gulaal) আগামী ৯ মে মুক্তি পাবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পহেলগামে (Pahalgam Terrorist Attack) নারকীয় হত্যাকাণ্ডের পর বেশিরভাগ হল মালিকরা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan) এবং বাণী কাপুরের (Vani Kapoor) সিনেমা দেখাতে চাইছেন না।
প্রযোজনা সংস্থার তরফে হল মালিকদের সঙ্গে কথা বলা হলেও, পাকিস্তানি অভিনেতার সিনেমা দেখানোর মত জায়গায় নেই কেউ। ফলে আবীর গুলালের মুক্তি নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় ইউটিউব ইন্ডিয়া নিল বড় সিদ্ধান্ত। আবীর গুলালের যত গান ছিল, তা সরিয়ে দেওয়া হল ইউটিউব ইন্ডিয়া থেকে। আবীর গুলালের যত গান ছিল, প্রত্যেকটাই ইউটিউব ইন্ডিয়ার তরফে সরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে পহেলগাম হামলার পর বাণী কাপুর তা নিয়ে দুঃখপ্রকাশ করেন। তবে নেটিজেনরা একাংশ ক্ষেপে যান তাঁর বিরুদ্ধে। বাণী কাপুরকে একের পর এক কটাক্ষ করা হয়। কেউ বলতে শুরু করেন, অভিনেত্রীকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। আবার কেউ বলেন, আবীর গুলাল বয়কট করা হোক। অনেকে বলতে শুরু করেন, ঊরি হামলার কথা কি ভুলে গিয়েছেন, যার জন্য পাক অভিনেতার সঙ্গে অভিনয় করতে হচ্ছে।
এভাবেই পহেলগাম হামলার পর বাণী কাপুর এবং ফাওয়াদ খানের সিনেমা যেমন বয়কটের ডাক দেওয়া হয়, তেমনি অভিনেত্রীকেও একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়। পহেলগাম হামলার পর আবী গুলাল দেখার ইচ্ছে যে কারওরই নেই, তা কার্যত স্পষ্ট করে দেন অনেকে।
(The above story first appeared on LatestLY on Aug 18, 4118 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

