Mahika Sharma: বলিডডে মেয়েরা শুধুই যৌনতার বস্তু! বিস্ফোরক দাবি অভিনেত্রী মাহিকা শর্মা-র
বলিউডে অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার পর্ন কেলেঙ্কারি নিয়ে এখন বলিউডে তোলপাড়। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ ধেয়ে আসছে রাজের দিকে।
মুম্বই, ২৫ জুলাই: বলিউডে অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার পর্ন কেলেঙ্কারি নিয়ে এখন সিনে ইন্ডাস্ট্রি তোলপাড়। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ ধেয়ে আসছে রাজের দিকে। যেখানে কারও অভিযোগ রাজ কুন্দ্রার সংস্থা জোর করে কখনও মোটা অর্থের লোভ দেখিয়ে মহিলাদের পর্ন, নগ্ন ভিডিওতে অভিনয় করিয়েছেন। রাজ কুন্দ্রার পর্ন কাণ্ডে এবার বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী মাহিকা শর্মা (Mahika Sharma)।
'মর্দানি' (Mardani), 'চালো দিল্লি' (Chalo Delhi)-র মত বলিউড সিনেমায় কাজ করা মাহিকা বললেন, বলিউডে মহিলাদের শুধু যৌনতার বস্তু হিসেবেই দেখা হয়। বেশিরভাগ মেয়েরাই বলিউডে হয় কাস্টিং ডিরেক্টর বা প্রযোজকের যৌন লালসার শিকার হয়। যে কারণে সমাজ কখনই বলিউডে কাজ করা মেয়েদের ভাল চোখে দেখে না। মানুষ ভাবে বলিউডের বেশিরভাগ মহিলারাই আসলে হাইপ্রোফাইল দেহব্যবসায়ী। এটা খুব বেদনার, যে মেয়েরা বলিউডে দারুণ কাজ করেও ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গির জন্য সমাজ তাদের এভাবে খারাপ চোখে দেখছে।"
'হটশটস' নামে যে অ্যাপের কথা বলা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। হটশটস নামের এই অ্যাপের মাধ্যমে কী হত, সে বিষয়ে তাঁর কিছু জানা নেই। শুধু তাই নয়, পর্নোগ্রাফি (Pornography) এবং ইরোটিকার মধ্যে পার্থক্য রয়েছে। তাঁর স্বামী রাজ কুন্দ্রা কখনওই পর্ন ফিল্ম তৈরি করেননি বলে দাবি করেন শিল্পা শেট্টি।
২৩ জুলাই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা হাজির হয় শিল্পা শেট্টির (Shilpa Shetty) বাড়িতে। রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সামনে বসিয়ে রেকর্ড করা হয় শিল্পা শেট্টির বয়ান। মুম্বই পুলিশের (Mumbai police) অপরাধ দমন শাখার সামনে শিল্পা দাবি করেন, তাঁর স্বামী নির্দোষ। পর্ন ফিল্ম তিনি কখনওই তৈরি করেননি।
(The above story first appeared on LatestLY on Jul 25, 2021 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

