Chaiti Ghoshal : ভাইরাসের থাবা টলিউডে, করোনায় আক্রান্ত চৈতি ঘোষাল
কলকাতা, ২১ এপ্রিল : ফের করোনার থাবা টলিউডে (Tollywood)। কোভিড ১৯-এ (COVID 19) এবার আক্রান্ত হলেন অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান অভিনেত্রী।
চৈতি ঘোষাল জানান, তিনি করোনায় আক্রান্ত। প্রথমে ধুম জ্বর (Fever) আসে তাঁর। তবে এখন অনেকটাই ভাল আছেন। সম্প্রতি যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে আসেন, প্রত্যেকে যেন নিজেদের করোনা (Corona) পরীক্ষা করিয়ে নেন বলে আবেদন জানান চৈতি। পাশাপাশি অনেকেই করোনা পরীক্ষা করাতে চাইছেন না। তাঁরা যেন সাবধানে থাকেন বলেও আবেদন করেন অভিনেত্রী।
দেখুন...
I am tested Covid Positive.I have isolated myself. Had high fever but better now.I ask all of you who had come in...Posted by Chaiti Ghoshal on Tuesday, April 20, 2021
বলিউডের (Bollywood) মতো টলিউডে ক্রমশ করোনার নিজের থাবার পরিসর বড় করতে শুরু করেছে। সম্প্রতি করোনায় আক্রান্ত হন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ছোট্ট যুবানকে কেয়ারটেকারের কাছে রেখে, নায়িকা বর্তমানে নিভৃতবাসে রয়েছেন বলে জানান।
আরও পড়ুন : COVID 19 In Chhattisgarh: টমেটোর বিনিময়ে কোভিড ভ্যাকসিন, টিকাকরণের অভিনব পন্থা ছত্তীসগড়ে
শুভশ্রীর পাশাপাশি জিৎও (Jeet) করোনায় আক্রান্ত। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন টলিউডের এই প্রথম সারির অভিনেতা।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2021 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

