Anushka Moni Das Actress Arrested: অভিনেত্রী অনুষ্কা দাসের মধুচক্র মামলায় গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য

মহাারষ্ট্রের থানেতে মধুচক্র মামলায় গ্রেফতার হয়েছেন অভিনেত্রী অনুষ্কা মনি মোহন দাস। মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে পুলিশ অভিযানে গ্রেফতার করা হয় ৪১ বছর বয়সী অভিনেত্রী অনুষ্কা মনি মোহন দাসকে। যৌন চক্রে সরাসরি জড়িত থাকার পাশাপাশি তাঁর বিরুদ্ধে একাধিক মহিলা অভিনেত্রীকেও জোর করে এই চক্রে ঠেলার অভিযোগও উঠছে।

Anushka Moni Das Actress Arrested: অভিনেত্রী অনুষ্কা দাসের মধুচক্র মামলায় গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Actress Anushka Moni Mohan Das Arrested. (Photo Credits: Social Media)

Anushka Moni Das Actress Arrested:  মহারাষ্ট্রের থানেতে মধুচক্র মামলায় গ্রেফতার হয়েছেন অভিনেত্রী অনুষ্কা মণি মোহন দাস (Anushka Moni Mohan Das)। ইন্ডাস্ট্রিতে তাঁকে অনেকেই মুন দাস (Moon Das) হিসাবেই চেনে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে পুলিশ অভিযানে গ্রেফতার করা হয় ৪১ বছর বয়সী অভিনেত্রী অনুষ্কা মনি মোহন দাসকে। যৌন চক্রে সরাসরি জড়িত থাকার পাশাপাশি তাঁর বিরুদ্ধে একাধিক মহিলা অভিনেত্রীকেও জোর করে এই চক্রে ঠেলার অভিযোগও উঠছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে দুজন মহিলাকে উদ্ধার করা হয়েছে, যারা বাংলা ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত। তাদের পরিচয় গোপন রাখা হয়েছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। থানে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের পর্দা ফাঁস করে।

কীভাবে হাতেনাতে ধরল পুলিশ

ভাসাই-ভিরার পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে দু’জন ছদ্ম গ্রাহককে পাঠানো হয়। অভিযুক্ত অনুষ্কা দাস তাঁদের কাশিমিরার একটি শপিং মলে দেখা করতে ডাকেন। কথাবার্তার পর তিনি যখন ওই ভুয়া গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করেন, তখনই আগে থেকে প্রস্তুত পুলিশ দল হানা দিয়ে তাকে হাতেনাতে পাকড়াও করে।

যৌন চক্রে গ্রেফতার ৪১ বছরের অভিনেত্রী অনুষ্কা মণি মোহন দাস

দেখুন খবরটি

আরও কেউ জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ

পুলিশ এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে। উদ্ধার হওয়া মহিলাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু করে পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছে বলে খবর। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে খবর।

(The above story first appeared on LatestLY on Sep 06, 2025 10:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).