Pope Francis: প্রয়াত পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হতে পারেন যিনি? জল্পনার পাঁচ নামের সঙ্গে আছেন এক শ্রীলঙ্কানও
৮৮ বছর বয়সে ঈস্টারে প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। সোমবারই মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই জানানো হয়েছে ভ্যাটিকানের তরফে।
Pope Francis: ৮৮ বছর বয়সে ঈস্টারে প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। সোমবারই মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই জানানো হয়েছে ভ্যাটিকানের তরফে। রবিবার নিয়ম মেনে ইস্টার (Easter) পালন করেছিলেন তিনি। গাজায় (Gaza) যুদ্ধ বন্ধের ডাকও দেন তিনি। এবার প্রয়াত পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত কে হন সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
কঠিন হবে পরবর্তী পোপের কাজ
সব সময় শান্তির বার্তা বহন করা, পরিবেশ বাঁচানোর লড়াই, মানবাধিকার রক্ষায় সোচ্চার হয়ে গোটা বিশ্বের প্রশংসা পেয়েছেন পোপ ফ্রান্সিস। তাঁর জায়গায় যিনিই আসুন কাজটা মোটেও সহজ হবে না। তৃতীয় লিঙ্গের অস্তিত্ব নেই থেকে অভিবাসীদের অপরাধীর তকামো দিয়ে জোর করে দেশ থেকে তাড়ানোর মত বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করে বিরোধিতা করেছিলেন পোপ ফ্রান্সিস। এবার যিনিই গোটা বিশ্বের ক্যাথলিক চার্চের প্রধান বা পরবর্তী পোপ হিসেবে আসুন, তাঁর ওপর ট্রাম্প প্রশাসনের চাপ থাকবে।
কীভাবে বাছা হবে পরবর্তী পোপ
পরবর্তী পোপ বেছে নেওয়া হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, ভোটাভুটির মাধ্যমে। গোটা বিশ্বের ক্যাথলিক চার্চের প্রধান, সদস্যরা ব্যালট পেপারে ভোটাভুটির মাধ্যমে বেছে নেবেন ১৩৭ কোটি ক্যাথোলিকের নেতৃত্ব কে দেবেন। ব্যালটে থাকা নামগুলির মধ্যে জয়ী প্রার্থী দুই তৃতীয়াংশ ভোট না পেলে ফের নির্বাচন হবে। পোপ ফ্রান্সিসের মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে পোপ কনক্লেভের মাধ্যমে শুরু হবে পরবর্তী পোপ বাছার প্রক্রিয়া। সিস্টানি চ্যাপেলের বদ্ধ ঘরে ভোটাভুটির পর নয়া পোপের নাম ঘোষণা করা হবে।
প্রয়াত পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত কে তা নিয়ে বেশ কয়েকটি নাম উঠে আসছে। তাদের মধ্যে সংবাদমধ্যমে সবচেয়ে বেশী আলোচিত হচ্ছে যাদের নামা তাঁরা হলেন---
পরবর্তী পোপের দৌড়ে কারা
লুইস টাগলে (ফিলিপিন্স)- অনেকের পছন্দের। পরবর্তী পোপ হিসেবে তাঁকে ফেভারিট মনে করা হচ্ছে।
পিয়েত্রো পারোলিন (ইতালি)--রক্ষণশীলদের সবচেয়ে পছন্দের পাত্র।
পিটার টার্কসন (ঘানা): ভ্যাটিক্যানের সেক্রেটারি অফ স্টেট।
জিয়ান-মার্ক অ্যাভেলাইন (ফ্রান্স)
পেটের এর্দো (হাঙ্গেরি)- দক্ষিণপন্থীদের পছন্দের বলে মনে করা হচ্ছে।
ম্যালক্লম রঞ্জিত (শ্রীলঙ্কা)- উদারপন্থী। ভ্যাটিকানের অনেকের পছন্দের।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

