Imsha Rehman: কীভাবে ফাঁস হল ইমশা রেহমানের অন্তরন্ত ভিডিয়ো? নিজের পরিকল্পনা নাকি পাকিস্তানি টিকটকারের বিরুদ্ধে ষড়যন্ত্র

ইমশা রেহমান হলেন পাকিস্তানের ডিজিটাল প্রভাবশালীদের মধ্যে অন্যতম একজন। ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মে নিজের আকর্ষক উপস্থিতির জন্য তিনি পরিচিত।

Imsha Rehman: কীভাবে ফাঁস হল ইমশা রেহমানের অন্তরন্ত ভিডিয়ো? নিজের পরিকল্পনা নাকি পাকিস্তানি টিকটকারের বিরুদ্ধে ষড়যন্ত্র
Imsha Rehman (Photo Credits: X)

পাকিস্তানি টিকটকার ইমশা রেহমানের (Imsha Rehman) অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ফাঁস হতেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠেছেন তরুণী ইনফ্লুয়েনসরের নাম। সমালোচনা, নিন্দা, ট্রোল এবং বিতর্কের শিকার হয়ে নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন তিনি। তবে ইমশাই প্রথম নন, দিন কয়েক আগেই পাকিস্তানের আরও এক টিকটক তারকা মিনাহিল মালিকের (Minahil Malik Leaked Video) ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয় নেটপাড়ায়। এবার সেই তালিকায় জুড়েছে ইশমার নাম।

একেরপর এক তরুণী পাকিস্তানি টিকটকারদের ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস হওয়া নিয়ে নানা মুনি নানা মত প্রকাশ করছেন। একদল নেটবাসীর অভিযোগ, সংবাদের শিরোনামে থাকার জন্যে ইচ্ছাকৃত ভাবে নিজেদের এই সমস্ত ভিডিয়ো তাঁরা নিজেরাই ছড়াচ্ছেন। যদিও অন্যদল মনে করছে, তরুণী ইনফ্লুয়েনসরদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার জেরে এমন কিছু ঘটে থাকতে পারে।

 MMS ফাঁস হওয়ার ইশমা রেহমান কে? জানুন... 

ইমশা রেহমান হলেন পাকিস্তানের ডিজিটাল প্রভাবশালীদের মধ্যে অন্যতম একজন। ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মে নিজের আকর্ষক উপস্থিতির জন্য তিনি পরিচিত। তিনি ইনস্টাগ্রামে ফ্যাশন এবং লাইফস্টাইল বিষয়বস্তুর উপর ভিডিয়ো বানিয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন। ধীরে ধীরে সাফল্য ধরা দেয় তাঁর কাছে। টিকটকে তাঁর অনুরাগীর সংখ্যা ১২ লক্ষেরও বেশি। পাকিস্তানের নামীদামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন ইমশা। সোশ্যাল মিডিয়া থেকেই বিপুল সম্পত্তি করেছেন তরুণী তারকা। পাকিস্তানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইমশার অনুমানিক সম্পতির পরিমাণ প্রায় ৫০০,০০০ মার্কিন ডলার। ডিজিটাল দুনিয়ায় ইমশার সাফল্য বেশ ইর্ষনীয়।

পাকিস্তানি টিকটকার ইমশা রেহমানের ফাঁস হওয়া ভিডিয়োটিতে (Imsha Rehman Viral Video) দেখা গিয়েছে, বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন তিনি। কিন্তু কে এবং কীভাবে ওই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তা এখনও স্পষ্ট নয়।

(The above story first appeared on LatestLY on Nov 16, 2024 09:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).