Afghanistan: তালিবানের হাত থেকে বাঁচাতে সন্তানকে মার্কিন সেনার হাতে তুলে দেওয়ার চেষ্টা মায়ের, ভাইরাল ভিডিয়ো

কাবুল বিমানবন্দরে যখন তাঁরা প্রবেশ করতে পারেননি, সেই সময় ছোট্ট মেয়েকে মার্কিন সেনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন এক আফগানি মা৷

Afghanistan: তালিবানের হাত থেকে বাঁচাতে সন্তানকে মার্কিন সেনার হাতে তুলে দেওয়ার চেষ্টা মায়ের, ভাইরাল ভিডিয়ো
আফগান কন্য়াকে উদ্ধারের চেষ্টা, ছবি ভিডিয়ো থেকে কাটা

কাবুল, ১৯ অগাস্ট: কাবুল বিমানবন্দরের পাঁচিল টপকে পালানোর চেষ্টা৷ তালিবান (Taliban) আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতা দখলের পর থেকে এমন ছবি প্রায়শই উঠে আসতে শুরু করে সংবাদমাধ্যমে৷ মার্কিন বিমানে করে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন আফগানিস্তানের তেমনই এক দম্পতি৷ নিজের সন্তানকে নিয়ে আপ্রাণ চেষ্টা করছিলেন তালিবান রাজত্ব থেকে বের হতে৷ কাবুল (kabul) বিমানবন্দরে যখন তাঁরা প্রবেশ করতে পারেননি, সেই সময় ছোট্ট মেয়েকে মার্কিন সেনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন এক আফগানি মা৷ যে ছবি দেখে চোখে জল ধরে রাখতে পারেন মার্কিন সেনা কর্মী৷

দেখুন সেই ভিডিয়ো...

গত ১৫ অগাস্ট ভারত (India) যখন স্বাধীনতা দিবস পালন করছে, সেই সময় কাবুল দখল করে তালিবান৷ কাবুল দখলের পর থেকে আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন আফগানিরা৷ বিশেষ করে মহিলা এবং শিশু৷

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তান ছাড়তে বিমানের চাকা থেকে পড়ে মাথা ফেটে নির্মম পরিণতি, শিউরে উঠবেন

শুধু তাই নয়, তালিবান ক্ষমতা দখলের পর কাবুলের বিভিন্ন বিউটি পার্লারগুলিতে যে মহিলা মডেলদের ছবি ছিল, তাও কালো রং করে দেওয়া হয়৷ যদিও তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, মহিলাদের পড়াশোনা এবং কাজের অনুমতি মিলবে৷ তবে শরিয়তি আইন মেনে৷ শরিয়তি আইন মেনেই মহিলারা পড়াশোনা এবং চাকরি করার সুযোগ পাবেন বলে জানানো হয়৷

(The above story first appeared on LatestLY on Aug 19, 2021 08:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).