Miss Argentina - Miss Puerto Rico: ভালবাসা বাঁধনহীন, লুকিয়ে প্রেমের পর বিয়ে মিস আর্জেন্টিনা, মিস পুয়ের্তো রিকোর
থাইল্যান্ডে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর একে অপরের প্রতি মুগ্ধ হয়ে যান মিস আর্জেন্টিনা এবং মিস পুয়ের্তো রিকো। ২০২০ সাল থেকে তাঁদের সম্পর্কের সূত্রপাত হলেও, বিষয়টি তাঁরা গোপণে রেখেছিলেন।
বেশ কয়েক বছর ধরে লুকিয়ে প্রেমের পর বিয়ে করলেন মিস আর্জেন্টিনা এবং মিস পুয়ের্তো রিকো। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের কথা ঘোষণা করেন দুই দেশের সুন্দরী। গত ২৮ অক্টোবর একে অপরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মিস আর্জেন্টিনা এবং মিস পুয়ের্তো রিকো। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে মিস আর্জেন্টিনা এবং মিস পুয়ের্তো রিকো একের পর এক ছবির কোলাজ শেয়ার করেন। সেখানেই তাঁরা নিজেদের বিশেষ দিন সম্পর্কে গোটা পৃথিবীকে জানান।
View this post on Instagram
থাইল্যান্ডে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর একে অপরের প্রতি মুগ্ধ হয়ে যান মিস আর্জেন্টিনা এবং মিস পুয়ের্তো রিকো। ২০২০ সাল থেকে তাঁদের সম্পর্কের সূত্রপাত হলেও, বিষয়টি তাঁরা গোপণে রেখেছিলেন। অবশেষে ২ বছর প্রেমের পর বিয়ে সেরে ফেলেন দুই সুন্দরী। বিয়ের বেশ কয়েকদিন পর নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। মিস আর্জেন্টিনা এবং মিস পুয়ের্তো রিকো বিয়ের কথা প্রকাশ্যে আনতেই তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।
মিস আর্জেন্টিনা এবং মিস পুয়ের্তো রিকো একে অপরের হাতের আংটি দেখিয়ে বিয়ের কথা স্বীকার করে নেন। প্রথমে নিজেদের সম্পর্ক সমাজের কাছে লুকিয়ে গেলেও, গত ২৮ অক্টোবর তা প্রত্যেকের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেন বলে জানান দুই সুন্দরী।
(The above story first appeared on LatestLY on Nov 04, 2022 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

