Vice President Jagdeep Dhankhar: 'ভারতের অগ্রগতি কেউ আটকাতে পারবে না', ভিডিয়োতে দেখুন লন্ডনে আরও কী বললেন উপরাষ্ট্রপতি

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে লন্ডনে গেছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। শনিবার সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর লন্ডনে একটি জায়গায় সেখানে পড়াশোনার জন্য যাওয়া ভারতীয় পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি।

Vice President Jagdeep Dhankhar: 'ভারতের অগ্রগতি কেউ আটকাতে পারবে না', ভিডিয়োতে দেখুন লন্ডনে আরও কী বললেন উপরাষ্ট্রপতি
Photo Credits: ANI

লন্ডন: তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেকে যোগ দিতে লন্ডনে (London) গেছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Vice President Jagdeep Dhankhar)। শনিবার সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর লন্ডনে একটি জায়গায় সেখানে পড়াশোনার জন্য যাওয়া ভারতীয় পড়ুয়াদের (Indian students) সঙ্গে কথা বলেন তিনি।

বিশ্বের পরিস্থিতির দিকে তাকানোর পরামর্শ দিয়ে ভারতীয় পড়ুয়াদের উদ্দেশ্যে উপরাষ্ট্রপতি বলেন, "আমরা যদি গোটা বিশ্বের নজরে (global perspective) তাকিয়ে দেখি তাহলে দেখতে পাব আমাদের ডিএনএ (DNA) এতটাই শক্তিশালী (strong) যে আমাদের বুদ্ধির (intellect) মোকাবিলা কেউ করতে পারবে না। যেখানেই আমরা যাই, আমরা দারুণ কাজ করি। তবে আমাদের দেশে আমরা একটা জিনিসের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছি তা হল সিস্টেমের অভাব (lack of system)। কিছু উন্নত দেশ উন্নয়নশীল দেশ থেকে নিজেদের উপরে তুলে নিয়ে এসেছে সেখানে থাকা ব্যবস্থার জন্য। গত আট বছরে সিস্টেমকে অনেকটাই এগিয়ে নিয়ে এসেছি আমরা। আগে যা কোনওদিন হয়নি আমাদের ভারত (Bharat) এই মুহূর্তে সেই উন্নতির শিখরে পৌঁছতে চলেছে, ভারতের এই উন্নতি (Rise of Bharat) কোনও কিছুতেই আটকাবে না (unstoppable)।" আরও পড়ুন: King Charles III Crowned: উঠল মুকুট, চার্লস থ্রি-র রাজ্যাভিষেক

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on May 06, 2023 11:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).