US Shocker: নাবালক ছাত্রের সঙ্গে যৌনতা, শিক্ষকের অবৈধ সম্পর্কের জাল ছড়াতেই গ্রেফতার
টেক্সাস থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পাশপাাশি ওই ছাত্রের বাবাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ওই পড়ুয়ার বাবার সঙ্গে শিক্ষকের অবৈধ সম্পর্ক ছিল।
ছাত্রের (Student) সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, নাবালক ছাত্রের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়ে, তাদের ব্ল্যাকমেলের অভিযোগ ওঠে মার্কিন মুলুকের এক শিক্ষকের বিরুদ্ধে। আমেরিকার (US) মিসৌরি (Missouri) থেকে এমনই একটি ভয়াবহ ঘটনার খবর উঠে আসতে শুরু করে। যেখানে ১৬ বছরের এক ছাত্রের সঙ্গে যৌনতায় লিপ্ত হয় শিক্ষক। টেক্সাস থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পাশপাাশি ওই ছাত্রের বাবাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ওই পড়ুয়ার বাবার সঙ্গে শিক্ষকের অবৈধ সম্পর্ক ছিল। যার জেরে অভিযুক্ত শিক্ষকের পাশাপাশি নির্যাতিত শিক্ষকের বাবাকেও পুলিশ গ্রেফতার করেছে বলে রিপোর্টে প্রকাশ।
জানা যায়, পুলিশের হাতে গ্রেফতার হতে পারে, সেই আভাস পেতেই ওই শিক্ষক মিসৌরি থেকে টেক্সাসে পালিয়ে যায়। এরপর পুলিশ তাকে টেক্সাস থেকেই গ্রেফতার করে। সবকিছু মিলিয়ে মিসৌরির ওই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।
(The above story first appeared on LatestLY on Jan 10, 2024 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

