US Shocker: ভায়বহ, ফ্রাইং প্যান দিয়ে আঘাত করে ৩০বার ধরে মাকে কোপাল মেয়ে
২০২০ সালের এই ভয়াবহ ঘটনার রায়দান ছিল সম্প্রতি। যেখানে সিডনির আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল সিডনি সিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত। ফলে ইচ্ছে করে সিডনি মাকে খুন করেননি বলে দাবি করেন তার আইনজীবী।
কলেজ থেকে বের করে দেওয়ার খবর মাকে দিতে চায়নি বছর ২৩-এর মেয়ে। না চাইলেও, মেয়ের কলেজ থেকে বিতাড়িত হওয়ার খবর পেয়ে যান মা। তার জেরেই ৫০ বছরের মাকে ফ্রাইং প্যান দিয়ে আঘাত করে খুন করল মেয়ে। এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসে মার্কিন মুলুকে। জানা যায়, ওহিওত বসবাসকারী সিডনি পাওয়েল নিজের মাকে প্রথমে ফ্রাইং প্যান দিয়ে আঘাত করে। এরপর ৩০বার পরপর ছুরি দিয়ে কোপায়। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চাশের ব্রেনডা পাওয়েলের।
২০২০ সালের এই ভয়াবহ ঘটনার রায়দান ছিল সম্প্রতি। যেখানে সিডনির আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল সিডনি সিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত। ফলে ইচ্ছে করে সিডনি মাকে খুন করেননি বলে দাবি করেন তার আইনজীবী। যদিও সিডনি পাওয়েল ইচ্ছাকৃতভাবে তার মাকে খুন করেছে রায় দেওয়া হয় আদালতের তরফে।
(The above story first appeared on LatestLY on Sep 26, 2023 02:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

