US President Donald Trump: ভারত-পাক যুদ্ধ বন্ধের পাশাপাশি আটটি যুদ্ধ বন্ধের কৃতিত্ব তাঁর, তবু মেলেনি নোবেল; হতাশার সুর ট্রাম্পের গলায়
আট মাসে আটটি যুদ্ধ থামানোর দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বক্তৃতার সময় ট্রাম্প বলেন, "আমার মনে হয় না, কোনও রাষ্ট্রপতি একটি যুদ্ধও থামিয়েছেন। আমি আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছি। আমি কি নোবেল পুরষ্কার পেয়েছি? না, কিন্তু আমার মনে হচ্ছে আগামী বছরটি আরও ভালো হবে। কিন্তু আপনারা কি জানেন আমি কী নিয়ে বেশি চিন্তিত? আমি লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছি।"
#WATCH | US President Donald Trump says, "...I don't think any President has stopped one war. I stopped eight wars in eight months. Did I get a Nobel Prize? No...But I suspect that next year will be better. But you know what I care about? I saved maybe hundreds and millions of… pic.twitter.com/wphmZDnxle
— ANI (@ANI) October 16, 2025
ভারত ও পাকিস্তান সংঘাত প্রসঙ্গে ফের মুখ খুলেছেন ট্রাম্প। তিনি বলেন, "আমরা বাণিজ্যের মাধ্যমে অনেক যুদ্ধ থামিয়েছি। উদাহরণস্বরূপ, ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়েছিল। সাতটি বিমান মাটিতে আছড়ে পড়ে। খারাপ ঘটনা ঘটছিল এবং আমি উভয় দেশের সঙ্গেই বাণিজ্য নিয়ে কথা বলছিলাম। আমি বলেছিলাম, তাঁরা যুদ্ধ বন্ধ না করলে আমরা কোনও বাণিজ্য চুক্তি করব না। আমি ফোন করে বলি, শোনো, যদি এই যুদ্ধ বন্ধ না করো, তাহলে আমরা তোমাদের দেশের যে কোনও পণ্যের উপর ২০০% শুল্ক আরোপ করব। আমি উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি। আমি উভয়কেই পছন্দ করি।" ট্রাম্প বলেন, "আমি যুদ্ধ বন্ধ করতে ভালোবাসি।"
#WATCH | US President Donald Trump says, "...We stopped a lot of these wars using trade. As an example, India and Pakistan were going at it really hard. Seven planes were shot down...Bad things were happening and I was talking to both of them about trade...I said we are not going… pic.twitter.com/TX4G3mbdmW
— ANI (@ANI) October 16, 2025
(The above story first appeared on LatestLY on Oct 16, 2025 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

