UK: নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ, অভিযুক্ত ব্রিটিশ পাকিস্তানি ধর্ম প্রচারক

৫৬ বছরের আনজেম চৌধুরী একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি মানুষের সমর্থন এবং তাঁদের উত্সাহিত করার কাজ করতেন বলে অভিযোগ। এমনকী নিষিদ্ধ সংগঠনের প্রতি মানুষকে আকৃষ্ট করতে বিভিন্ন জমায়েতে আনজেম চৌধুরী বক্তৃতা করতেন বলেও জানা যায়।

UK: নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ, অভিযুক্ত ব্রিটিশ পাকিস্তানি ধর্ম প্রচারক
Representational Image (Photo Credit: File Photo)

ব্রিটেন, ২৪ জুলাই: ব্রিটিশ, পাকিস্তানি নাগরিক তথা ধর্ম প্রচারকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। ব্রিটিশ-পাকিস্তানি ধর্ম প্রচারক আনজেম চৌধুরীকে সোমবার লন্ডনের আদালতের তরফে তিনটি সন্ত্রাস-সম্পর্কিত অপরাধের জন্য অভিযুক্ত করা হয়। যা প্রকাশ্যে আসতেই ফের আন্তর্জাতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।  প্রসঙ্গত আনজেম চৌধুরী  একজন ইসলামিক ধর্ম প্রচারক।  কয়েক বছর আগে তিনি জেল থেকে মুক্তি পান।  জেল থেকে মুক্তির কয়েক বছরের মধ্যে ফের আনজেম চৌধুরীকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয় ব্রিটেনের তরফে।

৫৬ বছরের আনজেম চৌধুরী একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি মানুষের সমর্থন এবং তাঁদের উত্সাহিত করার কাজ করতেন বলে অভিযোগ। এমনকী নিষিদ্ধ সংগঠনের প্রতি মানুষকে আকৃষ্ট করতে বিভিন্ন জমায়েতে আনজেম চৌধুরী বক্তৃতা করতেন বলেও জানা যায়।

আনজেম চৌধুরীর পাশাপাশি বছর ২৮-এর আরও এক যুবককে গ্রেফতার করা হয় বলে খবর। বছর ২৮-এর হাসানের একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগ রয়েছে, এই অভিযোগে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

(The above story first appeared on LatestLY on Jul 24, 2023 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).