Donald Trump: রূপান্তরকামীদের নিয়ে বড় সিদ্ধান্তে আজ স্বাক্ষর করছেন ট্রাম্প!

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়ে একেবারে আক্রমণাত্মক ইনিংস শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

Donald Trump: রূপান্তরকামীদের নিয়ে বড় সিদ্ধান্তে আজ স্বাক্ষর করছেন ট্রাম্প!
Donald Trump. (Photo Credit: X/Screengrab)

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়ে একেবারে আক্রমণাত্মক ইনিংস শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেওয়া থেকে, ক্যাপিটল হিলে আক্রমণকারীদের মুক্তি, একের পর এক বড় বিস্ফোরক সিদ্ধান্ত নিয়ে বিশ্বকে বারবার চমকে দিচ্ছেন সিংহাসনে বসার পর ষষ্ঠ দিনে ট্রাম্প আরও একটা বড় এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করতে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টে এক্সিকিউটিভ সইয়ের ক্ষমতার জোরে বেশ কিছু নয়া নিয়ম চালু করতে পারেন। সেটি অবশ্য পরে সেনেটে পাশ করা ও আদালতে চ্য়ালেঞ্জ হলে জিতিয়ে আনার বিষয় থাকে।

'পুরুষ ও মহিলা ছাড়া মানুষের আর কোনও লিঙ্গ হয় না''

ট্রাম্প সাফ জানিয়েছেন, আমেরিকা শুধু দুটি লিঙ্গের দেশ- পুরুষ বা মহিলা সেখানে রূপান্তরকামী, তৃতীয় লিঙ্গের কোনও জায়গা নেই। নির্বাচনী প্রচারে বলা কথা রেখে, এবার এমন এক এক্সিকিউটিভ অর্ডারে ট্রাম্প স্বাক্ষর করছেন, যাতে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা কোনওরকমভাবেই কোনও তৃতীয় লিঙ্গের বা রূপান্তরকামী নিয়োগ করা যাবে না। রূপান্তরকামী সেনাকর্মীদের সাসপেন্ডও করা হতে পারে।

দেখুন খবরটি

বিতর্কে সিদ্ধান্ত

ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে বড় বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু শুরু থেকে ট্রাম্প বলে আসছেন, মানুষের শুধু দুটি লিঙ্গ- পুরুষ ও মহিলা।

(The above story first appeared on LatestLY on Jan 27, 2025 07:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).