Pahalgam Terrorist Attack: ১৮০ ডিগ্রি ঘুরে পাল্টি, পহেলগামে জঙ্গি হামলার দায় অস্বীকার TRF-এর, ভারতের বিরুদ্ধে ওয়েবসাইটে সাইবার হানার অভিযোগ

পাক জঙ্গি সংস্থা পহেলগামে জঙ্গি হামলার দায় অস্বীকার করে এদিন সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানায়, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে এই হামলার যোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁদের ওয়েবসাইটে বড় ধরণের কোন 'সাইবার হানা'র ঘটনা ঘটেছিল।

Pahalgam Terrorist Attack: ১৮০ ডিগ্রি ঘুরে পাল্টি, পহেলগামে জঙ্গি হামলার দায় অস্বীকার TRF-এর, ভারতের বিরুদ্ধে ওয়েবসাইটে সাইবার হানার অভিযোগ
TRF (Photo Credits: X)

জম্মু ও কাশ্মীর, ২৬ এপ্রিলঃ পাল্টি খেল লস্কর-এ-তায়বার (Lashkar-e-Taiba) শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front)। জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) দায় গা থেকে ঝেড়ে ফেলতে চাইছে পাক জঙ্গি সংগঠন। শনিবার লস্কর-এ-তায়বার ছায়া সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়, পহেলগামে তারা জঙ্গি হামলা চালায়নি। ওই হামলা কিংবা পর্যটক খুনের ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোন যোগ নেই।

আরও পড়ুনঃ প্রবাসী ভারতীয়দের প্রকাশ্যে 'গলা কেটে দেওয়ার' হুমকি পাক-কর্নেলের, লন্ডনে পাকিস্তান দূতাবাস থেকে সাংঘাতিক ভিডিও ভাইরাল

দায় অস্বীকারঃ

গত ২২ এপ্রিল, মঙ্গলারবার দুপুরে পহেলগামের (Pahalgam) বৈসরন উপত্যকায় আচমকাই পর্যটকদের উপর হামলা করে একদল জঙ্গি। পর্যটকদের নাম-ধর্ম জিজ্ঞাসা করে তাঁদের উপর গুলি চালায় জঙ্গিরা। ভারতের ২৬ জন পর্যটক ভূ-স্বর্গে বেড়াতে গিয়ে জঙ্গিদের হাতে বেঘোরে প্রাণ হারিয়েছেন। এরপরেই হামলার দায় স্বীকার করে নিয়েছিল পাক জঙ্গি সংগঠন লস্কর-এ-তায়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পহেলগাম হামলার দায় স্বীকার করে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছিল। কিন্তু এবার সেই দায় গা থেকে ঝেড়ে ফেলল TRF।

পহেলগামে হামলা তারা চালায়নি, দাবি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টেরঃ

পাক জঙ্গি সংস্থা পহেলগামে জঙ্গি হামলার দায় অস্বীকার করে এদিন সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানায়, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে এই হামলার যোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁদের ওয়েবসাইটে বড় ধরণের কোন 'সাইবার হানা'র ঘটনা ঘটেছিল। আর তাঁর ফলেই পূর্বের বার্তাটি গিয়েছিল। এই সাইবার হানার দায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট চাপাচ্ছে ভারতের উপর। তাদের দাবি, ভারতীর সাইবার ইন্টেলিজেন্স TRF-এর ওয়েবসাইট হ্যাক করে এই কাজ করেছে।

(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).