Inmate Uses Pencil to Escape Jail Video: পেন্সিল দিয়ে জেলের লক খুলে বন্দির চম্পট! ৩০ মিনিটেই ফের গ্রেপ্তার
সিনেমার দৃশ্যকেও হার মানাল বাস্তবের ঘটনা। একটি সাধারণ পেন্সিল ব্যবহার করে জেলের দরজার লক বিকল করে পালিয়ে গেলেন এক বন্দি। ১ সেপ্টেম্বর আমেরিকার সাউথ ক্যারোলিনার চেস্টারফিল্ড কাউন্টি ডিটেনশন সেন্টারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
Inmate Uses Pencil to Escape Jail Video: সিনেমার দৃশ্যকেও হার মানাল বাস্তবের ঘটনা। একটি সাধারণ পেন্সিল ব্যবহার করে জেলের দরজার লক বিকল করে পালিয়ে গেলেন এক বন্দি। ১ সেপ্টেম্বর আমেরিকার সাউথ ক্যারোলিনার চেস্টারফিল্ড কাউন্টি ডিটেনশন সেন্টারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা জানাজানি হতেই ভাইরাল হয় সিসিটিভি ফুটেজ ও সেই সংক্রান্ত ভিডিও। তবে জেলের সীমানা প্রাচীর টপকে পালানোর মাত্র ৩০ মিনিটের মধ্যেই পুলিশ তাকে ফের গ্রেপ্তার করেছে।
পলায়নকারী ৩০ বছর বয়সী ওই বন্দির নাম চার্লস অ্যালেন ডেটেরিখ (Charles Alexander Dieterich)।
কীভাবে ঘটল এই দুঃসাহসিক জেলমুক্তি?
চেস্টারফিল্ড কাউন্টি শেরিফ কার্যালয় সূত্রের খবর, ১ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টে ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। ডেটেরিখকে রাখা হয়েছিল ডিটেনশন সেন্টারের 'বি-ওয়ার্ক ক্যাম্প' (B-Work Camp) নামক পুরোনো একটি ব্লকে, যা ১৯৭২ সালে তৈরি হয়েছিল। তদন্তে প্রকাশ, চার্লস কৌশলে তার সেলের দরজাকে কিছুটা উপরের দিকে চাগিয়ে তোলে। এরপর দরজার লক করার যান্ত্রিক জায়গায় একটি পেন্সিল গুজে দেয়। এতে দরজার লকটি আটকে না গিয়ে স্লিপ করে খুলে যায়। সেল থেকে বের হয়ে চার্লস জেলের রান্নাঘরের দিকে যায়। সেখানে রান্নার কাজের জন্য জেলের অন্যান্য বন্দি ও কর্মীদের ব্যবহারের জন্য একটি দরজা খোলা ছিল। সেই খোলা দরজা দিয়ে বের হয়ে চার্লস জেলের বাইরের কাঁটাতারের উঁচু সীমানা প্রাচীর টপকে চম্পট দেয়। প্রাচীর টপকাতে গিয়ে তার শরীরে একাধিক গভীর ক্ষত তৈরি হয়।
দেখুন বন্দির জেল পালানোর ভাইরাল ভিডিও
A South Carolina inmate used a pencil to manipulate the locking mechanism of his jail cell and escape, according to officials. Charles Alexander Dieterich, who escaped from the Chesterfield County Detention Center on Sept. 1, made his way through the kitchen and out an unlocked… pic.twitter.com/z2LraZYTOw
— CBS News (@CBSNews) September 16, 2026
৩০ মিনিটের মাথায় ধরে ফেলে পুলিশ
রুটিন তল্লাশির সময় জেলের কর্মীরা দেখতে পান একটি ঘরের দরজা আধখোলা এবং চার্লস নিখোঁজ। অন্য বন্দিরাও জানায় যে সে চম্পট দিয়েছে। বিকেল ৪টে ৪১ মিনিটে পুলিশকে সতর্ক করা হয় এবং বিকেল ৪টে ৪৮ মিনিট নাগাদ জোন্স রোডের কাছের একটি জায়গা থেকে চার্লসকে ধরে ফেলে ডেপুটিরা। গ্রেপ্তার করার সময় চার্লস পুলিশ কর্মীদের ওপর হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরবর্তীতে কাঁটাতারের আঘাতে আহত চার্লসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তাকে পুনরায় জেল হেফাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এবার জেল থেকে পালানো, পুলিশকে আক্রমণ ও কাজে বাধা দেওয়ার মতো অতিরিক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কেন জেলে ছিলেন চার্লস?
গত জুন মাসে গাড়ি চুরি এবং মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন চার্লস। ১৩ আগস্ট আদালতে নিজের অপরাধ স্বীকার করায় তাকে সাজা হিসেবে এতদিন জেলেই রাখা হয়েছিল। তবে নর্থ ক্যারোলিনার অন্য একটি মামলায় পরোয়ানা থাকায় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
জেলখানার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
মাত্র একটি পেন্সিল দিয়ে ৫০ বছরের পুরোনো জেলের তালা বিকল করার এই ঘটনায় জেলের নিরাপত্তা নিয়ে বড়সর প্রশ্ন উঠে গিয়েছে। চেস্টারফিল্ড কাউন্টির শেরিফ ক্যাম্বো স্ট্রিটার (Sheriff Cambo Streater) জানান,"যেকোনো জেল থেকে বন্দি পালানো অত্যন্ত মারাত্মক বিষয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করছি। খুব দ্রুত বন্দিকে ধরা সম্ভব হলেও আমাদের দায়িত্ব এখানেই শেষ হচ্ছে না।" তিনি আরও জানান, ভবনটি ১৯৭২ সালের তৈরি হওয়ায় এতে বেশ কিছু পরিকাঠামোগত ত্রুটি বা 'সিকিউরিটি ভালনারেবিলিটি' তৈরি হয়েছে, যা বন্দি সুযোগ নিয়ে কাজে লাগিয়েছে। বর্তমানে ওই ব্লকে সার্বক্ষণিক নজরদারির জন্য অতিরিক্ত রক্ষী মোতায়েন করা হয়েছে এবং লক সিস্টেমটি মেরামতের কাজ চলছে। একটি নতুন আধুনিক জেল তৈরি করতে প্রায় ৫ কোটি মার্কিন ডলার (USD 50 Million) খরচ হতে পারে বলে স্থানীয় সূত্রে খবর।
(The above story first appeared on LatestLY on Sep 17, 2026 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

