Indian Student Stabbed In US: আমেরিকায় জিমের মধ্যে ভারতীয় ছাত্রের শরীর এফোঁড় ওফোঁড়
রিপোর্টে প্রকাশ, জিমের মধ্যে ছুরি দিয়ে কার্যত এফোড় ওফোড় করে দেওয়া হয় বরুণের শরীর। ফলে ২৪ বছের বরুণ বাঁচবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে।
মার্কিন মুলুকে ফের ছুরিকাঘাত করা হল এক ভারতীয় ছাত্রকে। বছর ২৪-এর ওই পড়ুয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ছুরি দিয়ে আঘাত করা হয়। ফলে গুরুতর অবস্থায় ওই ভারতীয় ছাত্রকে ভর্তি করা হয় হাসপাতালে। জর্ডন অ্যানডার্ড নামে এক যুবক বরুণ নামের ভারতীয় পড়ুয়ার উপর ঝাঁপিয়ে পড়ে জিমের মধ্যে। কী কারণে ওই ভারতীয় ছাত্রের উপর ছুরি নিয়ে হামলা চালানো হয়, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে বলে খবর।
রিপোর্টে প্রকাশ, জিমের মধ্যে ছুরি দিয়ে কার্যত এফোড় ওফোড় করে দেওয়া হয় বরুণের শরীর। ফলে ২৪ বছের বরুণ বাঁচবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। তবে চিকিৎসা চলছে জোর কদমে। পুলিশ অভিযুক্ত জর্ডন অ্যানডার্ডকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জর্ডনের কাছ থেকে অন্য কোনও তথ্য বেরিয়ে আসে কি না, সেদিকে তাকিয়ে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Nov 01, 2023 11:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

