Knife Attack In Annecy: ফ্রান্সের আল্পস এলাকায় ছুরি নিয়ে হামলা মানসিক রোগীর! জখম একাধিক শিশু

বৃহস্পতিবার ফ্রান্সের আল্পস পার্বত্য এলাকার অ্যানেসি শহরে কিছু শিশুর উপর ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এর ফলে একাধিক শিশু জখম হয়েছে বলে জানা গেছে।

Knife Attack In Annecy: ফ্রান্সের আল্পস এলাকায় ছুরি নিয়ে হামলা মানসিক রোগীর! জখম একাধিক শিশু
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

অ্যানেসি: বৃহস্পতিবার ফ্রান্সের আল্পস পার্বত্য (French Alps) এলাকার অ্যানেসি শহরে (Annecy) কিছু শিশুর উপর ছুরি নিয়ে হামলা (knife attack) চালায় এক ব্যক্তি। এর ফলে একাধিক শিশু জখম (Several children injured) হয়েছে বলে জানা গেছে।

এপ্রসঙ্গে ফান্সের ইন্টেরিয়র মিনিস্টার (French Interior minister) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, অ্যানেসি শহরের এক প্রান্তে ঘটা এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে দিয়ে জখম শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিও (aggressor arrested)। ঠিক কী কারণে সে এই ধরনের নৃশংস ঘটনা ঘটাল তা জানার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে মনে করছেন তদন্তকারীরা। আরও পড়ুন: Watch: মার্কিন প্রবাসী ভারতীয়রা একাধিক ভাষায় প্রধানমন্ত্রী মোদির সফরের আগে তাঁকে জানালেন স্বাগত(Watch Video)

(The above story first appeared on LatestLY on Jun 08, 2023 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).