Russia-Ukraine War (Photo Credit: Twitter/AFP)

ইউক্রেনে (Ukraine) 'সামরিক অভিযান' (Military Operation) চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার আক্রমণে (Russia-Ukraine Conflict) এখনও পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা তিন শতাধিক। জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কি (Ukraine's President Volodymyr Zelenskyy)। আক্ষেপের সুরে তাঁর আরও মন্তব্য, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে।

লাইভ আপডেট: 

  • রাশিয়া বলেছে তাদের প্যারাট্রুপাররা চেরনোবিল পাওয়ার প্লান্টের নিয়ন্ত্রণ নিয়েছে
  • ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান।
  • রাজধানী কিভের বাইরে রাশিয়ার সেনার সঙ্গে তীব্র লড়াই চলছে ইউক্রেন সেনার।
  • ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ইউক্রেনীয় ইউনিফর্ম পরা রাশিয়ান সেনারা ইউক্রেনের সামরিক যানগুলি দখল করছে।
  • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিভে রুশ 'নাশকতাকারী গোষ্ঠী' ঢুকে পড়েছে। তাই বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কারফিউয়ের নিয়ম মানতে হবে।

  • রাশিয়ান সামরিক যানগুলি এখন কিভ থেকে মাত্র ২০ মাইল দূরে।
  • ইউক্রেনের দাবি, যুদ্ধে তারা ৮০০ জনের বেশি রুশ সেনাকে মেরে ফেলেছে। এছাড়া রাশিয়ার সাতটি বিমান ও ৬ টি হেলিকপ্টার গুলি করে নামানো হয়েছে।
  • ইউক্রেন সংকট নিয়ে আমেরিকার প্রস্তাব নিয়ে আজ ভারতীয় সময় দুপুর দেড়টায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হবে।
  • কিভে ভয়াবহ রুশ রকেট হামলা। শেষবার আমাদের রাজধানী এইরকম কিছু অনুভব করেছিল ১৯৪১ সালে, যখন নাৎসি জার্মানি আক্রমণ করেছিল। ইউক্রেন তাকে পরাজিত করেছিল এবং রাশিয়াকেও পরাজিত করবে। পুতিনকে থামান। রাশিয়াকে বিচ্ছিন্ন করুন। কঠোর সব বাধা চাপান, রাশিয়াকে সব জায়গা থেকে বের করে দাও: ইউক্রেনের বিদেশমন্ত্রী
  • মার্কিন সেনেটর রুবিও বলেন, গত ৪০ মিনিটে কিভে কমপক্ষে তিন ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
  • ইউক্রেন সরকারের উপদেষ্টা বলেছেন কিভে ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া।
  • যদিও, সিএনএন জানিয়েছে কিভে বিস্ফোরণের শব্দটি আসলে ইউক্রেনীয় বিমান ধ্বংসের কারণে হয়েছিল। রাশিয়া ওই বিমানটি ধ্বংস করেছে।
  • ইউক্রেন বলেছে যে তারা কিভে একটি রাশিয়ান বিমানকে ধ্বংস করে দিয়েছে।
  • ইউক্রেনের রাজধানী কিভে শুক্রবার সকালে দুটি বিস্ফোরণের শব্দ।

  • মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী কিছুদিন, সপ্তাহ,মাস ইউক্রেনের লোকজনদের কাছে কঠিন হবে।
  • ব্রাজিলের প্রেসিডেন্ট জেরো বোলসনেরো দেশটির ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মুরোওকে সরিয়ে দিলেন। মুরোও বলেছিলেন যে ইউক্রেনের রাশিয়ান আক্রমনের বিরোধিতা করে ব্রাজিল।
  • রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের আগ্রাসনের প্রথম দিনে তারা সমস্ত লক্ষ্য অর্জন করেছে।৮৩টি টার্গেট ধ্বংস করা হয়েছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাশিয়া মোট ২০৩টি হামলা চালায়।
  • ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আক্রমণে এখনও পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে।

  • ইউক্রেনের চেরনোবিল পরমানু প্ল্যান্ট দখল করল রাশিয়া।