Russia Ukraine War Ceasefire: ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ডোনাল্ড ট্রাম্প যখন রেগে গিয়ে কার্যত হাল ছাড়ছেন, তখনই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে যুদ্ধের দাবায় ইউক্রেনকে কিস্তিমাত করার কৌশল নিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কো, ১৯ এপ্রিল: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যখন রেগে গিয়ে কার্যত হাল ছাড়ছেন, তখনই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে যুদ্ধের দাবায় ইউক্রেন (Ukraine)-কে কিস্তিমাত করার কৌশল নিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Putin)। ইস্টার উপলক্ষ্যে মাত্র ৩০ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিন বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি-কে। আড়াই বছরের যুদ্ধে সাময়িক 'পজ'বটন টিপলেন রাশিয়ান প্রেসিডেন্ট। যদিও তাদের আকাশে এখনও রাশিয়ার ড্রোন হামলা করছে আর পুতিন যুদ্ধবিরতির কথা বলে বিশ্বের চোখে ধুলো দিচ্ছেন বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করলেন।
ট্রাম্প আর জেলেনস্কিকে পাঠানো পুতিনের সেই বার্তাতেই সাফ হচ্ছে, ইউক্রেনে ৩০ ঘণ্টার এই সাময়িক যুদ্ধবিরতি আসলে রাশিয়ার যুদ্ধে জেতার কৌশল। সম্প্রতি ইউক্রেনের সুমিতে মিসাইল হানা ঘটিয়ে বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় পুতিনের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন বন্ধু ট্রাম্প। সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় বন্ধু ট্রাম্পকে কাছে রাখার পুতিন সুলভ চাল কি না সেটা নিয়েই প্রশ্ন উঠছে।
পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা
#VladimirPutin declares #Easter truce in #Ukraine; sends big video message to #DonaldTrump, #VolodymyrZelensky
Watch for details pic.twitter.com/gidRRQjOzb
— The Times Of India (@timesofindia) April 19, 2025
নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ক্ষমতায় বসার একদিনের মধ্যে ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু তিন মাসের কাছাকাছি হতে চলল ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, যুদ্ধের বহর বেড়েছে বৈ কমেনি।
(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 10:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

