Riya Barde News: নথি জাল করে ভারতে অবৈধভাবে বসবাস, গ্রেফতার বাংলাদেশি পর্নস্টার রিয়া বারডে

রিয়া বারডে-র মা মহারাষ্ট্রের বাসিন্দা এক ব্যক্তিকে বিয়ে করেন। ফলে রিয়া খুব সহজেই ভারতে থাকতে পারবেন বলে দাবি করা হয়। সেই অনুযায়ী মা এবং ভাই, বোনদের সঙ্গে উল্লাসনগরে অবৈধভাবে বসবাস শুরু করেন রিয়া বারডে।

Riya Barde News: নথি জাল করে ভারতে অবৈধভাবে বসবাস, গ্রেফতার বাংলাদেশি পর্নস্টার রিয়া বারডে
Bangladeshi Porn Star Riya Barde (Photo Credit: File Photo)

মুম্বই, ২৭ সেপ্টেম্বর: গ্রেফতার করা হল বাংলাদেশের (Bangladesh) পর্ন স্টার (Bangladeshi Porn Star) রিয়া বারডে-কে (Riya Barde )। বেআইনিভাবে ভারতে (India) বসবাসের অভিযোগে গ্রেফতার করা হয় বাংলাদেশের এই অ্যাডাল্ট স্টারকে। মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে রিয়া বারডে-কে গ্রেফতার করে পুলিশ। রিয়া এবং তাঁর পরিবারের আরও ৩ জন বেআইনিভাবে মহারাষ্ট্রের (Maharashtra) উল্লাসনগরে বসবাস করছিলেন বলে খবর। পাসপোর্ট-সহ একাধিক বেআইনি কাগজপত্র ব্যবহার করে রিয়া বারডে এবং তাঁর পরিবারের সদস্যরা মহারাষ্ট্রের উল্লাসনগরে বসবাস শুরু করেন। উল্লাসনগর থেকে খোঁজ মেলে রিয়া ওরফে আরোহী বারডে-র।

রিপোর্টে প্রকাশ, রিয়া বারডে-র মা মহারাষ্ট্রের বাসিন্দা এক ব্যক্তিকে বিয়ে করেন। ফলে রিয়া খুব সহজেই ভারতে থাকতে পারবেন বলে দাবি করা হয়। সেই অনুযায়ী মা এবং ভাই, বোনদের সঙ্গে উল্লাসনগরে অবৈধভাবে বসবাস শুরু করেন রিয়া বারডে।

রিয়াকে বৈআইনি কাগজপত্র সংগ্রহ করতে কে বা কারা সাহায্য করে, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে। এই ঘটনায় রিয়ার আত্ময়স্বজনরা কে কে জড়িত, সে বিষয়েও চলছে পুলিশের তদন্ত।

রিয়া বারডে-কে গ্রেফতার করা হয় মহারাষ্ট্র পুলিশের তরফে...

 

রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৫,৪৬৮, ৪৭১ এবং ৩৪-এর ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। রিয়ার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মহারাষ্ট্র পুলিশ।

জানা যাচ্ছে, রিয়ার মা অঞ্জলি বারডে অমরাবতীর বাসিন্দা অরবিন্দ বারডে-কে বিয়ে করেন। এরপর বেআইনি পাসপোর্ট এবং জাল নথি তৈরি করে বাংলাদেশের ওই পর্ন স্টার ভারতে বসবাস শুরু করেন বলে খবর।

(The above story first appeared on LatestLY on Sep 27, 2024 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).