Olivia Nuzzi Sexting: কেনেডির যৌন কাণ্ড, প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নগ্ন ছবি পাঠিয়ে সাসপেন্ড মহিলা সাংবাদিক

সাংবাদিকের সঙ্গে দাপুটে রাজনীতিবিদের যৌনতার সম্পর্ক ঘিরে মার্কিন মুলুক তোলপাড়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া রবার্ট এফ কেনেডি-র সঙ্গে সেক্স চ্যাটিং (সেক্সটিং) ও নগ্ন ছবি দেওয়ার দায়ে জনপ্রিয় সাংবাদিক অলিভিয়া নুজ্জি-কে সাসপেন্ড করা হল।

Olivia Nuzzi Sexting: কেনেডির যৌন কাণ্ড, প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নগ্ন ছবি পাঠিয়ে সাসপেন্ড মহিলা সাংবাদিক
Robert F. Kennedy and Olivia Nuzzi. (Photo Credits: X)

ওয়াশিংটন ডিসি, ২১ সেপ্টেম্বর: সাংবাদিকের সঙ্গে দাপুটে রাজনীতিবিদের যৌনতার সম্পর্ক ঘিরে মার্কিন মুলুক তোলপাড়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া রবার্ট এফ কেনেডি (Robert F. Kennedy)-র সঙ্গে সেক্স চ্যাটিং (সেক্সটিং) ও নগ্ন ছবি দেওয়ার দায়ে জনপ্রিয় সাংবাদিক অলিভিয়া নুজ্জি-কে সাসপেন্ড করা হল। গত বছর ডিসেম্বরে রবার্ট এফ কেনেডি-র সাক্ষাতকার নিয়েছিলেন অলিভিয়া।

তারপর থেকেই দুজনের মধ্যে সেক্স চ্যাট ও নগ্ন ছবি চালাচালি হতে থাকে বলে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের ছেলে রবার্ট এফ কেনেডিও তার নগ্ন সেই মহিলা সাংবাদিককে পাঠিয়েছিলেন বলে রিপোর্টে প্রকাশ।

রবার্ট এফ কেনেডি  জুনিয়রের যৌনতা কাণ্ড

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো রবার্ট এফ কেনেডি এবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প দ্বৈরথে নিশ্চিত হার বুঝে মাসখানেক আগে লড়াই থেকে সরে দাঁড়ান রবার্ট কেনেডি। প্রার্থীপদ তুলে নিয়ে কেনেডি এখন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার প্রচারে নেমেছেন। কিন্তু তারই মাঝে সাংবাদিকের সঙ্গে যৌনতার কাণ্ডে অস্বস্তি বাড়ল কেনেডির।

(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 10:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).