Fatima Hassouna: ইজরায়েলের ভয়াবহ বোমের আঘাতে হত বিখ্যাত মহিলা চিত্র সাংবাদিক

জরায়েল বনাম হামাসের যুদ্ধে প্রাণ যাচ্ছে বহু সাধারণ অসহায় মানুষের। এবার ইজরায়েলের আকাশ পথে হামলায় প্রাণ হারালেন প্য়ালেস্টাইনের বিখ্যাত মহিলা চিত্র সাংবাদিক ফতিমা হাসসোউনা

Fatima Hassouna: ইজরায়েলের ভয়াবহ বোমের আঘাতে হত বিখ্যাত মহিলা চিত্র সাংবাদিক
Israel Attacks Gaza During Eid (Photo Credit: X)

গাজা, ২০ এপ্রিল: ইজরায়েলের প্রতিশোধের আগুনে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে গাজা, রাফা সহ প্য়ালেস্টাইনের বিস্তীর্ণ অঞ্চল। ইজরায়েল বনাম হামাসের যুদ্ধে প্রাণ যাচ্ছে বহু সাধারণ অসহায় মানুষের। এবার ইজরায়েলের আকাশ পথে হামলায় প্রাণ হারালেন প্য়ালেস্টাইনের বিখ্যাত মহিলা চিত্র সাংবাদিক ফতিমা হাসসোউনা (Fatima Hassouna)-র। গাজায় ৯ সদস্যের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন দুনিয়া জুড়ে নাম হওয়া চিত্র সাংবাদিক ফতিমা। আচমকাই আকাশ পথে একসঙ্গে বেশ কয়েকটি ইজরায়েলি বোমারু বিমান গাজার আকাশ দখল করে নেয়।

গাজায় আক্রমণ চলেই ইজরায়েলের

এরপর ইজরায়েল বায়ুসেনা-র বিমান থেকে এলোপাথাড়ি বোমা বর্ষণ হতে শুরু করে গাজার বুকে। IDF-র বিমনান থেকে ফেলে দেওয়া ভয়াবহ এক বিস্ফোরকের আঘাতে ফতিমা সহ তার গোটা পরিবার মারা গেল।

গাজায় হত চিত্র-সাংবাদিক

 

তথ্যচিত্রে ফতিমা

সম্প্রতি 'পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক'(‘PUT YOUR SOUL ON YOUR HAND AND WALK’)-নামের স্পিদে ফার্সি-র এক তথ্যচিত্রে দেখা গিয়েছিল ফতিমাকে। আগামী মাসেই কান অ্যাসিড (Cannes ACID ) চলচ্চিত্র উতসবে ফতিমার এই তথ্যচিত্রটি প্রদর্শিত হবে। এই ঘোষণার ২৪ ঘণ্টা আগে ইজরায়েলের হানায় প্রাণ হারালেন ফতিমা। গত কয়েক দিনে গাজায় ইজরায়েলের মাত্রা বেড়েছে। গত কয়েক দিনে ইজরায়েলি বোমারু বিমান থেকে পড়া বিস্ফোরকের আঘাতে গাজায় শতাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি। ইজরায়েলের দাবি, পণবন্দিদের মুক্তির দাবি জোরালো করতে গাজায় হামাস জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করা হচ্ছে, হামলার আগে সাধারণ মানুষদের নিরাপদে সরানো হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).