Prince Harry - Meghan Markle: উইন্ডসর ক্যাসেল থেকে 'বিতাড়িত' প্রিন্স হ্যারি, মেগান মরকেল, রিপোর্টে চাঞ্চল্য

হ্যারি, মেগানের কাছ থেকে রাজা দ্বিতীয় চার্ল সেই ফ্রগমোর কটেজ কেড়ে নিলেন বলে খবর। ফ্রগমোর কটেজ থেকে প্রিন্স হ্য্যারি এবং মেগান মরকেল-কে বিতাড়িত করে তা রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুকে দেওয়া হচ্ছে বলে খবর।

Prince Harry - Meghan Markle: উইন্ডসর ক্যাসেল থেকে 'বিতাড়িত' প্রিন্স হ্যারি, মেগান মরকেল, রিপোর্টে চাঞ্চল্য
Prince Harry, Meghan Markle (Photo Credit: Instagram)

প্রিন্স হ্যারি  (Prince Harry) এবং মেগান মরকেল-কে (Meghan Markle) উইন্ডসর ক্যাসেল থেকে বের করে দেওয়া হয়েছে? বুধবার এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। ২.৪ মিলিয়ন খরচ করে উইন্ডসর ক্যাসেলের ফ্রগমোর কটেজ সংস্কার করেন প্রিন্স হ্যারি এবং মেগান মরকেল। সেই ফ্রগমোর কটেজ থেকে ডায়নার কনিষ্ঠ পুত্র এবং তাঁর স্ত্রীকে বের করে দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত রানি এলিজাবেথের বিয়ের সময় ফ্রগমোর কটেজ উপহার দেওয়া হয়। যা প্রিন্স হ্যারি এবং মেগান মরকেল ব্রিটেনে থাকার সময় ব্যবহার করতেন। এবার হ্যারি, মেগানের কাছ থেকে রাজা দ্বিতীয় চার্ল সেই ফ্রগমোর কটেজ কেড়ে নিলেন বলে খবর। ফ্রগমোর কটেজ থেকে প্রিন্স হ্য্যারি এবং মেগান মরকেল-কে বিতাড়িত করে তা রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুকে দেওয়া হচ্ছে বলে খবর।

প্রিন্স হ্যারি এবং মেগান মরকেল, সাসেক্সের ডিউক এবং ডাচেস নামে পরিচিত। চলতি বছরের জানুয়ারি শেষে সাসেক্সের ডিউক এবং ডাচেসকে ফ্রগমোর কটেজ খালি করার নির্দেশ দেওয়া হয়।

(The above story first appeared on LatestLY on Mar 01, 2023 08:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).