Pope Francis Dies: রবিতে ইস্টার পালন, পরদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস

সোম সকালে কাসা সান্টা মার্টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Pope Francis Dies: রবিতে ইস্টার পালন, পরদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস (ছবিঃX)

নয়াদিল্লিঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। সোমবারই মৃত্যু হয়েছে তাঁর, এমনটাই জানানো হয়েছে ভ্যাটিকানের তরফে। রবিবার নিয়ম মেনে ইস্টার (Easter) পালন করেছিলেন তিনি। গাজায় (Gaza) যুদ্ধ বন্ধের ডাকও দেন। তবে সোমবার সকালে আর সাড়া দেননি পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পোপ। বয়সজনিত সমস্যা তাঁকে ধীরে ধীরে কাবু করে দিয়েছিল। বিছানাই সঙ্গী হয়েছিল তাঁর।

প্রয়াত পোপ ফ্রান্সিস, মৃত্যু সংবাদ দিল ভ্যাটিকান

গত ফেব্রুয়ারি মাসে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বাড়িতে বিশ্রামেই ছিলেন। সম্প্রতি ফুসফুসে বাসা বাঁধে নিউমোনিয়া। ধীরে ধীরে গুরুতর আকার নেয় সেটি। অসুস্থতার মধ্যেও রবিবার সকলকে চমকে দেন তিনি। পালন করেন ইস্টার। শুধু তাই নয়, এদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভান্সের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। সোম সকালে কাসা সান্টা মার্টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোম সকালে ভ্যাটিকানে তরফে একটি ভিডিয়ো বার্তায় জানানো হয়, স্থানীয় সময় অনুসারে সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিক্যানে তাঁর বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ।কার্ডিনাল কেভিন ফারেল বলেন, “গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে  আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যু হয়েছে।”

 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পোপ ফ্রান্সিস

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).