PM Narendra Modi In London: লন্ডনে পৌঁছলেন মোদী, দু'দিনের সফরে কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?

এদিন মোদীকে লন্ডনে স্বাগত জানাতে রাস্তায় রাস্তায় ভিড় জমিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা।

PM Narendra Modi In London: লন্ডনে পৌঁছলেন মোদী, দু'দিনের সফরে কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?
লন্ডনে পৌঁছলেন মোদী (ছবিঃX@Narendra Modi)

নয়াদিল্লিঃ দু’দিনের লন্ডন (London) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) বুধবার রাতে লন্ডনের মাটি ছোঁয় মোদীর বিমান বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্রিটেনের বিদেশমন্ত্রকের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এছাড়া মোদীলে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন রতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লিন্ডি ক্যামেরন এবং ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এবারের লন্ডন সফরে মোদীর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল

মোদীর লন্ডন সফরে পাখির চোখ মুক্ত বাণিজ্য চুক্তিতে

এদিন মোদীকে লন্ডনে স্বাগত জানাতে রাস্তায় রাস্তায় ভিড় জমিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা লন্ডনে পৌঁছে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "লন্ডনে পৌঁছলাম। এই সফর ভারত ও ব্রিটেনের অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন দিশা দেখাবে। আমাদের মূল লক্ষ্য হল দুই দেশের জনগণের জন্য উন্নয়ন ও আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ভারত ও ব্রিটেনের বন্ধুত্ব গোটা বিশ্বের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে" দু'দিনের এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের বাসভবনে আমন্ত্রণ পেয়েছেন মোদী এর পাশাপাশি কিং চার্লসের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে সব ঠিক থাকলে আজ, ২৪ জুলাই ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবে দুই দেশ দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তিকে সই করবেন ব্রিটেনের বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এই চুক্তিকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ব্রিটেনের বিবেচনায় ক্সিটের পরে সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য হতে চলেছে এই চুক্তি এই চুক্তি স্বাক্ষর হলে আমদানি ও রপ্তানিতে শুল্ক অনেকটাই কমবে বলে অনুমান বিশেষজ্ঞদের

লন্ডনে পৌঁছলেন মোদী, দু'দিনের সফরে কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?

(The above story first appeared on LatestLY on Jul 24, 2025 07:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).